সোনাদিয়া দ্বীপ থেকে সব কটেজ-তাঁবু সরানোর নির্দেশ

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে পর্যটকদের জন্য অস্থায়ীভাবে গড়ে তোলা কটেজ ও তাঁবু সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

ময়লা ফেলার ‘একমাত্র’ স্থান যখন নদী

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ময়লা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা নেই। বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া জোজনাল নদীতে অবাধে আবর্জনা ফেলা হচ্ছে। ফলে, একাংশ ভরাট হয়ে নদীটি মরে যাচ্ছে, আবার দূষিত হচ্ছে পরিবেশ।
৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৩ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্রের বুকে চকোয়া পাখির অভয়ারণ্য

ব্রহ্মপুত্র নদের বুকে চকোয়া পাখির মেলা বসেছে। সেখানে গেলেই দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো চকোয়া পাখির। এই দৃশ্যে মুগ্ধ হচ্ছেন নৌকায় নদী পার হওয়া যাত্রীরাও।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৩ পূর্বাহ্ন

রত্নাই নদীর বুকে বোরো চাষ

লালমনিরহাট সদর ও আদিতমারী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত রত্নাই নদী। ছোট এই নদীটি বর্ষায় বেশ প্রশস্ত হয়। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ রত্নাইয়ের বুকে ৬০০ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে বোরো ধান।
৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩৫ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে মানুষ ১০ হাজার, কুকুর ৫ হাজার

দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে খ্যাত সেন্টমার্টিনে বর্তমানে প্রায় ৫ হাজার কুকুর বিচরণ করছে। দ্বীপটির জনসংখ্যা ১০ হাজারের মতো।
২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

এবার ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২৬৬ টাকা

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বেড়েছে। এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ১ হাজার ৪৯৮ টাকা লাগবে। এই গ্যাসের আগের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা। সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ২৬৬ টাকা।
২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পূর্বাহ্ন

এলপিজি সিলিন্ডারের সরকার ঘোষিত দাম কেবল কাগজ-কলমে

সরবরাহ ঘাটতির অজুহাতে সরকার নির্ধারিত দামে বোতলজাত তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি করছে না খুচরা বিক্রেতারা।
২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৭ পূর্বাহ্ন

ডুলাহাজারা সাফারি পার্কে সিংহ রাসেলের মৃত্যু

কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এশিয়াটিক এক সিংহ মারা গেছে। পার্ক কর্তৃপক্ষ মারা যাওয়া সিংহটির নাম রেখেছিল রাসেল।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০৩ অপরাহ্ন

৭ মাস পর স্পট মার্কেট থেকে এলএনজি কিনছে বাংলাদেশ

সাত মাস বন্ধ থাকার পর আবারো আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা শুরু করেছে বাংলাদেশ।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন

‘সরকারের দুর্বলতা-নিষ্ক্রিয়তায় বিদ্যুতের দাম বাড়ছে’

সরকার ‘ভর্তুকি কমানোর জন্য দাম সমন্বয়’ করতে ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিদ্যুতের দাম বাড়িয়েছে। তারা বলছে, আন্তর্জাতিক বাজারে গ্যাস-তেল-কয়লার মতো জ্বালানির দামবৃদ্ধি পাওয়ায় তারাও দাম বাড়াচ্ছে। কিন্তু, তাদের এই যুক্তির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন অর্থনৈতিক বিশ্লেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের মতে, বিকল্প থাকা সত্ত্বেও সরকার অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন

দেশে শীতের অনুভূতি থাকবে আরও ৪-৫ দিন: আবহাওয়া অধিদপ্তর

দেশে আরও ৪ থেকে ৫ দিন শীতের অনুভূতি থাকবে। দেশের তাপমাত্রা আগামীকাল বৃহস্পতিবার ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। এ সময় কুয়াশা দেখা যেতে পারে।
১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫১ পূর্বাহ্ন

দেশের ইট ভাটার ৬০ শতাংশই অবৈধ: পরিবেশমন্ত্রী

দেশের ইট ভাটার ৬০ শতাংশই অবৈধ এবং এসব ইট ভাটা পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে বলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন জানিয়েছেন।
৩১ জানুয়ারি ২০২৩, ১২:৪৮ অপরাহ্ন

বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির অর্থ তার আয় বাড়ছে: নসরুল হামিদ

পাইকারি বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানো হয় গত ২১ নভেম্বর এবং তা কার্যকর হয় ১ ডিসেম্বর থেকে। তখন বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘গ্রাহক পর্যায়ে এখনই দাম বাড়ছে না। জনগণের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’
৩১ জানুয়ারি ২০২৩, ০৭:৩৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিস্তার ১২ পয়েন্টে অবৈধ বালু উত্তোলন

লালমনিরহাটের তিস্তা নদীর অন্তত ১২ স্থান থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। গত ২ মাস ধরে তথা শুষ্ক মৌসুমে তিস্তা থেকে বালু তোলা হচ্ছে। বালু বিক্রি করতে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট।
৩১ জানুয়ারি ২০২৩, ০৬:০৪ পূর্বাহ্ন

১৯ দিনের ব্যবধানে আবারও বিদ্যুতের দাম বাড়ল: খুচরা ৫ ও পাইকারি ৮ শতাংশ

মাত্র ১৯ দিনের ব্যবধানে আবারও সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা এসেছে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ৮ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।
৩১ জানুয়ারি ২০২৩, ০৪:৩০ পূর্বাহ্ন

বন কেটে ঘর-ঘের

পটুয়াখালী কলাপাড়ায় ছইলা, কেওড়া, বাইন, গোলগাছসহ নানান প্রজাতির গাছ কেটে ম্যানগ্রোভ (প্যারাবন) বনাঞ্চল ধ্বংসের অভিযোগ পাওয়া গেছে স্থানীয়দের বিরুদ্ধে। বনাঞ্চলের ভেতর খালপাড় দখল তৈরি করা হচ্ছে ঘরবাড়ি ও মাছের ঘের।
৩১ জানুয়ারি ২০২৩, ০২:৪৯ পূর্বাহ্ন

পুড়িয়ে বন্যপ্রাণী হত্যা: পরিবেশকর্মীদের সেই বাগান পরিদর্শন করতে দেয়নি কর্তৃপক্ষ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পাশে হাতিমারা চা-বাগান কর্তৃপক্ষ তাদের ইজারা নেওয়া জমিতে বাগান সম্প্রসারণের জন্য সম্প্রতি গাছ কেটে আগুন ধরিয়ে দিয়েছে। এই আগুনে পুড়েছে হনুমান, মায়াহরিণ, বিরল প্রজাতির কাঠবিড়ালি ও পাখিসহ বিভিন্ন বন্যপ্রাণী।
৩০ জানুয়ারি ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন

কিছু প্রাণী শীতনিদ্রায় যায় কেন

শীতকালে কিছু প্রাণী শীতনিদ্রায় যায়। কারণ, এই সময়ে তাদের জন্য খাবার সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। এই সময়টা তারা লম্বা ঘুমে কাটিয়ে দেয়। পরিবেশ অনুকূলে এলে তারা নিদ্রা ভেঙে খাবার সংগ্রহ করে।
৩০ জানুয়ারি ২০২৩, ০৮:০৬ পূর্বাহ্ন

পদ্মা অয়েলের মুনাফা বেড়েছে ৫০ শতাংশ

পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির মুনাফা ২০২২ সালের অক্টোবর-ডিসেম্বর সময়কালে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে।
২৯ জানুয়ারি ২০২৩, ০৬:২৯ অপরাহ্ন

১ বছরের চেষ্টায় বাঘের কঙ্কাল প্রস্তুত করল বন বিভাগ

মৃত বাঘের হাড় ও বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ দিয়ে একটি বাঘের কঙ্কাল প্রস্তুত করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা।
২৯ জানুয়ারি ২০২৩, ০২:৫০ অপরাহ্ন