অসময়ে তিস্তার চরে হাঁটু পানি, তলিয়ে গেছে ফসল
ভরা চৈত্র মাসে হঠাৎ উজানের পানিতে তলিয়েছে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। ৪ দিন ধরে হাঁটু পানিতে ডুবে আছে চরাঞ্চলের কৃষকের উঠতি ফসল। তিস্তার ডালিয়া ব্যারেজের উজানে ভারত এবং বাংলাদেশ অংশে বৃষ্টিপাত হওয়ায় পানি বেড়েছে বলে দাবি করা হচ্ছে।
৭ এপ্রিল ২০২২, ০৩:১৩ অপরাহ্ন
দেশে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা প্রায় ৫০ লাখ
দেশে বর্তমানে বিভিন্ন ধরনের ৪৯ লাখ ৯১ হাজার ৭৫টি যানবাহন রয়েছে। এর মধ্যে গ্যাসোলিনচালিত (অকটেন বা পেটোল) ৪১ লাখ ৭৩ হাজার ৯৫৬টি, ডিজেলচালিত ৫ লাখ ৩৯ হাজার ৭৮২টি, সিএনজিচালিত ২ লাখ ৩৮ হাজার ৫৪০টি, এলজিপিচালিত ৬ হাজার ২৭৮টি, দ্বৈত জ্বালানিচালিত ৩২ হাজার ২৪৬, ইলেকট্রিক মোটরড্রাইভ ৪০টি, ডিজেল বা সিএনজিচালিত ১৫৮টি ও কেরোসিনচালিত ৭৫টি।
৭ এপ্রিল ২০২২, ০২:২১ অপরাহ্ন
বিবিয়ানায় ৫ কূপে পূর্ণমাত্রায় গ্যাস উৎপাদন শুরু
গ্যাস সরবরাহ ৪ দিন বিঘ্নিত হওয়ার পর বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় পূর্ণ উৎপাদন শুরু হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ন
বাঁধ দিয়ে মাছ চাষ, ৪০ বছর পর অবমুক্ত চিঙ্গড়িয়া খাল
অবশেষে আন্ধারমানিক নদীর সঙ্গে মিশলো পটুয়াখালীর চিঙ্গড়িয়া খাল। খালের ৪টি বাঁধ কেটে দিয়ে ৪০ বছর পর খালটি অবমুক্ত করল উপজেলা প্রশাসন। খালটির পানি প্রবাহ সচল হওয়ায় স্বস্তি জানিয়েছেন এলাকার মানুষ।
৭ এপ্রিল ২০২২, ১০:২৭ পূর্বাহ্ন
‘বঙ্গবন্ধুর আগামী জন্মদিনের আগেই ঢাকার নদীগুলো দূষণমুক্ত হবে’
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগামী জন্মদিনের আগেই ঢাকার আশেপাশের নদীগুলো দূষণমুক্ত করা হবে। এই কাজে সিটি করপোরেশনসহ কেউ বাধা দিলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
৬ এপ্রিল ২০২২, ১০:০৯ পূর্বাহ্ন
পারকি সমুদ্র সৈকতে এক্সক্যাভেটরের থাবা, সৈকতের বালু যাচ্ছে স্কুল মাঠে
চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। এক্সক্যাভেটর দিয়ে সৈকতের ঝাউ বাগান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। বালু ছাড়াও সৈকতের পাশে সরকারি খাস জমি থেকে প্রকাশ্যে মাটি কেটে নেওয়া হচ্ছে। প্রভাবশালীদের তালিকায় আছেন সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকার দলীয় নেতা ও ব্যবসায়ী। এ বিষয়ে নীরব স্থানীয় প্রশাসন।
৫ এপ্রিল ২০২২, ০১:০২ অপরাহ্ন
পাহাড়ি ঢলে সিলেট-সুনামগঞ্জে ৫১৫ হেক্টর বোরো ফসল পানির নিচে
পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চলের ৩৭০ হেক্টর এবং সুনামগঞ্জের হাওরাঞ্চলের ১৪৫ হেক্টর বোরো ফসল তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৫ এপ্রিল ২০২২, ১০:০২ পূর্বাহ্ন
নদ-নদীতে পানি বৃদ্ধি, হাওরে বন্যার আশঙ্কা
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের নদ-নদীতে ১ দশমিক ৩ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধ্যা ৬টায় সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র শূন্য দশমিক ২২ মিটার নিচে দিয়ে, জাদুকাটা শূন্য দশমিক ৮৬ মিটার ও পুরাতন সুরমা ২ দশমিক ৪৮ মিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে।
৪ এপ্রিল ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
সুন্দরবনে বাঘ আছে ১১৪টি: পরিবেশমন্ত্রী
সর্বশেষ জরিপ অনুযায়ী সুন্দরবনে বর্তমানে মোট ১১৪টি বাঘ আছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।
৪ এপ্রিল ২০২২, ০৮:২৮ পূর্বাহ্ন
বহুমাত্রিক ব্যবহারে ভূগর্ভস্থ পানি দ্রুত শেষ হচ্ছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভূগর্ভস্থ পানির বহুমাত্রিক ব্যবহারের ফলে এর উপর আমাদের নির্ভরশীলতা বাড়ছে এবং তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
৩ এপ্রিল ২০২২, ০২:৫৪ অপরাহ্ন
১২ কেজি এলপিজির দাম ৪৮ টাকা বেড়ে ১৪৩৯ টাকা
রমজানের শুরুতেই দাম বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের। প্রতি কেজি ১১৯ টাকা ৯৪ পয়সা দরে এই মাসে সিলিন্ডার বিক্রি হবে। এতে একটি ১২ কেজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৪৩৯ টাকা।
৩ এপ্রিল ২০২২, ১১:১৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে অবৈধ কাঠসহ গ্রেপ্তার ২
বন্দর নগরী চট্টগ্রামের বড়দিঘিরপাড় ও অক্সিজেন এলাকা থেকে প্রায় ১৫০ সিএফটি পাচারকৃত কাঠ ও ১৮ ধরনের আসবাবপত্রসহ ২ জনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
৩ এপ্রিল ২০২২, ১১:১২ পূর্বাহ্ন
হাওরে ঢলের পানিতে ডুবছে বোরো ধান, হুমকিতে ফসল রক্ষা বাঁধ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে নেত্রকোণা ও কিশোরগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি ফসল রক্ষা বাঁধ।
৩ এপ্রিল ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ন
সিংড়া বন থেকে ১৯ হিমালয়ান শকুন অবমুক্ত
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া বন থেকে ১৯ হিমালয়ান শকুন বা হিমালয়ান গ্রিফন অবমুক্ত করা হয়েছে।
২ এপ্রিল ২০২২, ১২:৩৬ অপরাহ্ন
সবার মতামতের ভিত্তিতে জাতীয় অভিযোজন পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কার্যকর জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করছে সরকার। সংশ্লিষ্ট প্রতিটি মন্ত্রণালয়, দপ্তর ও সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এ পরিকল্পনা প্রণীত হচ্ছে।
২ এপ্রিল ২০২২, ১১:৫২ পূর্বাহ্ন
‘বালুসন্ত্রাসী মুক্ত’ ইলিশের অভয়াশ্রম, সমন্বয় ‘করছে না’ বিআইডব্লিউটিএ
দুপুর সাড়ে ১২টা। চাঁদপুরের ভিআইপি ঘাট থেকে এগিয়ে চলছে জাহাজ। দুপাশে নীল জলরাশি তার মধ্যে খেলা করছে ঢেউ। সঙ্গে মৃদু বাতাস। জাহাজের সামনে উড়ছে গাঙচিল। এ যেন নদী প্রেমী যে কারো মনে সুখের বন্যা বয়ে যাওয়ার মতো মূহুর্ত। গন্তব্য রাজরাজেশ্বর।
১ এপ্রিল ২০২২, ১১:০০ পূর্বাহ্ন
চাষের জমিতে পুকুর, বিপাকে শতাধিক কৃষক
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের কিসামত খুটামারা গ্রামে সরকারের অনুমতি ছাড়াই প্রায় ২২ বিঘা জমিতে পুকুর খনন করছেন স্থানীয় এক বাসিন্দা। এতে বিপাকে পড়েছেন শতাধিক কৃষক।
১ এপ্রিল ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
ভাঙ্গারির কারখানায় চিকিৎসা বর্জ্য, ২ জনের বিরুদ্ধে মামলা
চট্টগ্রামের টিজি কলোনিতে একটি ভাঙ্গারির কারখানা থেকে ৩ টন মেডিকেল বর্জ্য জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এই ঘটনায় চট্টগ্রাম শহরে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থার মালিক জমির উদ্দিন ও ভাঙ্গারির কারখানার মালিক মো. সিদ্দিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৩১ মার্চ ২০২২, ০২:৪৪ অপরাহ্ন
বাঘ সংরক্ষণ শিখতে বিদেশ যাবেন ২০ কর্মকর্তা
আগামী অক্টোবরে সুন্দরবনে বাঘশুমারি শুরু হতে যাচ্ছে। এবারও ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে এই বাঘশুমারি হবে। ‘সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্প’-এর আওতায় এই শুমারিতে ব্যয় হবে প্রায় ৩ কোটি ২৭ লাখ টাকা।
৩১ মার্চ ২০২২, ১২:০৬ অপরাহ্ন
রমজানে সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল আরও ১ ঘণ্টা
রমজান মাসের শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত সিএনজি স্টেশনে ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
৩০ মার্চ ২০২২, ০৫:৩০ পূর্বাহ্ন