হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫৬৫

স্টার অনলাইন রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে, হামের নিশ্চিত সংক্রমণ নিয়ে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬৫।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় ৫১ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৮৫ জন।

একই সময়ে ৮২৬ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে।