হামের উপসর্গে আরও ১ মৃত্যু, মোট ৬৫৭
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫৭।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৩ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩৬ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫২৩ জন।
অন্যদিকে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে ৮৭ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে।