হামের উপসর্গে দেশে আরও ৪ মৃত্যু, মোট ৭৮৮

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জন মারা গেছে। এর মধ্যে ঢাকায় তিনজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

এ নিয়ে গত মার্চ থেকে হাম ও উপসর্গে মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৫ জন ও হামের উপসর্গে ৬৯৩ জন মারা গেছে।

আজ রোববার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ হাজার ৪৩১ জনের হাম শনাক্ত হলো।

একই সময়ে ৯৩৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হলো ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জন।