প্রতি মাসে ২ কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা
চলমান টিকাদান কর্মসূচি এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রতি মাসে ২ কোটি ডোজ টিকা দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
১১ সেপ্টেম্বর ২০২১, ১০:১৩ পূর্বাহ্ন
সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা ঢাকায়
চীন থেকে সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা গতরাতে ঢাকায় পৌঁছেছে।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২২.৮০ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ২২৮টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৮০ শতাংশ। এই সময়ে জেলায় করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৩ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬, শনাক্ত ৬.৯৪ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ময়মনসিংহের ৩ জন, নেত্রকোণার ২ জন ও জামালপুরের ১ জন আছেন। তারা সবাই পুরুষ।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৬ পূর্বাহ্ন
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী।
১১ সেপ্টেম্বর ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন
সিনোফার্মের আরও ৫৪ লাখ ডোজ টিকা আসবে আগামীকাল
চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা আগামীকাল শনিবার সকালে ঢাকা পৌঁছাবে।
১০ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪ অপরাহ্ন
আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.৬৫
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৮৩২ জন।
১০ সেপ্টেম্বর ২০২১, ১১:১৯ পূর্বাহ্ন
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৪৮
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ২৫৫ জনে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৯.৬৩ শতাংশ
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩০১টি নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৬৩ শতাংশ।
১০ সেপ্টেম্বর ২০২১, ০৫:৫২ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১১.২৩ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনা আক্রান্তে ১ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহের ২ জন ও জামালপুরের ২ জন আছেন।
১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ন
রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৪ জন নারী।
১০ সেপ্টেম্বর ২০২১, ০৪:২২ পূর্বাহ্ন
১৩ হাজার ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭ জনে।
৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৬ অপরাহ্ন
৫৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৮.৭৬
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ হাজার ৭৯৪ জন।
৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
করোনা টিকার ক্ষেত্রেও কি ট্রান্সজেন্ডাররা বঞ্চিত
করোনা পরীক্ষা এবং টিকা নিতে গিয়ে ট্রান্সউইম্যান ও কক্সবাজারভিত্তিক উন্নয়নকর্মী তানিশা ইয়াসমিন চৈতীর যে অভিজ্ঞতা হয়েছে, তা বিভীষিকাময়। চৈতীর বায়োলজিক্যাল লিঙ্গ পুরুষ। জাতীয় পরিচয়পত্রে তার নাম মামুন মোল্লা। সরকার ২০১৩ সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেওয়ার অনেক আগেই এ নামে নিবন্ধিত হন তিনি। পরে তার ভেতরে নারী লৈঙ্গিক বৈশিষ্ট্য স্পষ্ট হতে থাকে। আর সেই কারণেই পদে পদে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাকে।
৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩
চট্টগ্রাম নগরীতে কমেছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নগরীতে করোনায় আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে ১৩টি ল্যাবে ১ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষা করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬৭ জনের বাড়ি মহানগর এলাকায় ও ৪১ জন ভিন্ন উপজেলার বাসিন্দা।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৫:২৫ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪.৮৩ শতাংশ, মৃত্যু ১
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৩৬টি নমুনা পরীক্ষায় ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৩ শতাংশ।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৮ পূর্বাহ্ন
মমেক করোনা ইউনিটে আজ মৃত্যু ৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮ পূর্বাহ্ন
রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ৬
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন পুরুষ ও চার জন নারী। আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৮ পূর্বাহ্ন
রংপুরে বৃদ্ধাকে ২ ডোজ টিকা
রংপুরের পীরগাছায় আছিয়া খাতুন (৭৯) নামে এক নারীকে অল্প সময়ের ব্যবধানে করোনার দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।
৮ সেপ্টেম্বর ২০২১, ০২:০৭ অপরাহ্ন
ডেঙ্গু: আরও ২৫৬ জন হাসপাতালে ভর্তি
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৬৯০ জন।
৮ সেপ্টেম্বর ২০২১, ০১:২৬ অপরাহ্ন