কক্সবাজারে রোহিঙ্গাদের করোনা টিকাদান শুরু

কক্সবাজারে রোহিঙ্গাদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) সৈয়দ রেজোয়ান হায়াত এ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১০ আগস্ট ২০২১, ০১:০৯ অপরাহ্ন

১২ আগস্ট থেকে মডার্নার ১ম ডোজ টিকাদান বন্ধ

আগামী ১২ আগস্ট থেকে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১০ আগস্ট ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন

কোভিড-১৯ টিকাদান: অনিশ্চয়তায় বিশেষ কর্মসূচি

টিকা স্বল্পতার কারণে দেশব্যাপী চলমান টিকাদান কর্মসূচি পরিচালনা করার ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে এমন অবস্থায় সরকার ১৪ আগস্ট থেকে টিকাদানের বিশেষ কর্মসূচি শুরু করতে পারবে না বলেই মনে হচ্ছে।
১০ আগস্ট ২০২১, ১১:২৫ পূর্বাহ্ন

ডেঙ্গু: আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১৫ জন ঢাকার বাইরে এবং ২১১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১০ আগস্ট ২০২১, ১১:০৯ পূর্বাহ্ন

আগস্টেও দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ না কমায় চলতি আগস্ট মাসে দরিদ্রদের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১০ আগস্ট ২০২১, ১০:৫৯ পূর্বাহ্ন

রংপুরে বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ২২.৩৭ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে এক হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৩৭ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ১০:৪৬ পূর্বাহ্ন

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫

খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৭৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১০ আগস্ট ২০২১, ১০:২৯ পূর্বাহ্ন

আবারও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২৩.৫৪ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৬৪ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর রেকর্ড এটাই। এর আগেও, গত ৫ আগস্ট রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া, ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল।
১০ আগস্ট ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩ শনাক্ত ৬৫.৬৯ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন জন। একই সময়ে ৩০৯টি নমুনা পরীক্ষায় ২০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬৫ দশমিক ৬৯ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শনাক্ত ১২.৮৪ শতাংশ

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। একই সময়ে ১৭৯টি নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৪:২০ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৯ শনাক্ত ২৯.০৯ শতাংশ

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আট জন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে ৫৭২টি নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ২ শতাংশ।
১০ আগস্ট ২০২১, ০৪:০৪ পূর্বাহ্ন

হবিগঞ্জে ১ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা পেলেন এক চা শ্রমিক 

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এক চা শ্রমিককে এক মিনিটের ব্যবধানে দুই বার করোনার টিকা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে।
৯ আগস্ট ২০২১, ০৪:১৩ অপরাহ্ন

ডেঙ্গু: চলতি মাসের ৯ দিনে আক্রান্ত ২,০৯৫ জন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২৯ জন ঢাকার বাইরের এবং বাকিরা ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৯ আগস্ট ২০২১, ১১:৫১ পূর্বাহ্ন

ফরিদপুর মেডিকেলে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছয় জন ও করোনার উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। এছাড়া, জেলায় ২৪ ঘণ্টায় আরও ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩০ শতাংশ।
৯ আগস্ট ২০২১, ১০:৫০ পূর্বাহ্ন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৪, শনাক্ত ৯১১

খুলনা বিভাগের ১০ জেলায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৯১১ জনের। মৃত ২৪ জনের মধ্যে ১০ জনই কুষ্টিয়ার। 
৯ আগস্ট ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় মৃত্যু ২৪৫, শনাক্তের হার ২৪.২৮ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে আরও ২৪৫ জন মারা গেছেন। এর আগে, গত ৫ আগস্ট দেশে একদিনে সর্বোচ্চ ২৬৪ জন ও ৭ আগস্ট ২৬১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৮৯৭ জন।
৯ আগস্ট ২০২১, ০৯:৩৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে আরেক রোগীর কালো ছত্রাক শনাক্ত

চট্টগ্রামে আরও এক রোগীর শরীরে কালো ছত্রাক শনাক্ত হয়েছে। তিনি গত ৬ আগস্ট থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
৯ আগস্ট ২০২১, ০৮:৩১ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে টিকাদান শুরু আগামীকাল

বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা নাগরিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার থেকে।
৯ আগস্ট ২০২১, ০৮:০৩ পূর্বাহ্ন

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৫৪ শতাংশ

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯১ জন। এ নিয়ে বিভাগে গত নয় দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।
৯ আগস্ট ২০২১, ০৭:৪০ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৮ শনাক্ত ৪১.৭০ শতাংশ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আট জন। তাদের মধ্যে করোনায় ছয় জন ও উপসর্গে দুই জন মারা গেছেন।
৯ আগস্ট ২০২১, ০৬:২৬ পূর্বাহ্ন