রমজান পর্যন্ত পর্যাপ্ত ভোজ্যতেলের সরবরাহ আছে দেশে

ভোজ্যতেলের দামে চলমান অস্থিরতার মধ্যে দেশে রমজান মাস পর্যন্ত ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৮ মার্চ ২০২২, ০১:১৬ অপরাহ্ন

খাদ্য নিরাপত্তার প্রশিক্ষণে যুক্তরাজ্য ও তুরস্কে যাচ্ছেন ১১ কর্মকর্তা

শিক্ষা সফর এবং খাদ্য নিরাপত্তার ওপর প্রশিক্ষণ নিতে সরকারি খরচে যুক্তরাজ্য ও তুরস্কে যাচ্ছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিবসহ ১১ কর্মকর্তা। কিন্তু এই সফরে উদ্দেশ্য, কী শেখানো হবে এবং কত খরচ হবে—সে বিষয়ে তাদের অনেকেই স্পষ্ট কিছু জানেন না। 
৫ মার্চ ২০২২, ০৫:২৬ অপরাহ্ন

তেলের দাম না বাড়ালে ইমপোর্ট হবে না, আরও বড় ক্রাইসিস হবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে। এটি না করলে আরও বড় সংকট দেখা দিতো বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার দুপুরে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২০ ফেব্রুয়ারি ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে তেল, চিনি, ডালের দাম বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশে তেল, চিনি ও ডালের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন

টিসিবির ট্রাকসেল পয়েন্টে বাজারদরে ‘অতিষ্ঠ’ মানুষের ভিড়

১৬ ফেব্রুয়ারি ২০২২, সকাল সোয়া ১১টা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে টিঅ্যান্ডটি মাঠ সংলগ্ন যাত্রী ছাউনির কাছে আলাদা সারিতে দাঁড়িয়ে আছেন বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত ২০০ নারী-পুরুষ। লাইনে কে কার আগে দাঁড়াবেন তার জন্য তারা নিজেরাই সিরিয়াল ঠিক করে নিচ্ছেন। এ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়তেও দেখা গেল কাউকে কাউকে। কিন্তু যার জন্য এই অপেক্ষা, সেই টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রয়কারী ট্রাকের দেখা তখনো মেলেনি।
১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন

১০ মাসে ৩ দফায় সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে ২৪ টাকা

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫০ পূর্বাহ্ন

চালের দাম কেন নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না জানালেন কৃষিমন্ত্রী

আমন মৌসুমে উৎপাদন ভালো হলেও অগ্রহায়ণ মাসে চালের দাম বাড়ছে। মোটা চালের দামও বাড়ছে। নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চালের দাম কেন রাখা যাচ্ছে না তা জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।
৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৪৪ পূর্বাহ্ন

মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে ৬৫ করল টিসিবি

মসুর ডালের দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির আজ বুধবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ অপরাহ্ন

যে কোনো মূল্যে চালের উৎপাদন বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

যে কোনো মূল্যে চালের উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, রেকর্ড উৎপাদন ও সর্বকালের সর্বোচ্চ সরকারি মজুদ থাকার পরও দেশে চালের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। চাল আমাদের প্রধান খাদ্য। যে কোনো মূল্যে চালের উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে।
৩০ জানুয়ারি ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন

এখনই বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৯ জানুয়ারি ২০২২, ০৮:১০ পূর্বাহ্ন

ইলিশ উৎপাদনে ‘যুগান্তকারী সংযোজন’ গবেষণা জাহাজ

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন ইলিশ গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় ইলিশ গবেষণায় সম্প্রতি ‘এম ভি বিএফআরআই গবেষণা তরী’ নামে নতুন একটি জাহাজ যুক্ত হয়েছে।
১২ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ পূর্বাহ্ন

খাদ্য নিরাপত্তাহীনতায় দেশের ৫ কোটি ২ লাখ মানুষ

বাংলাদেশে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা ২ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ কোটি ২ লাখে পৌঁছেছে। এ বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, মহামারির কারণে খাদ্য নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
১৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চাপে ভোক্তা

সারা দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই যাচ্ছে, যা ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। করোনাভাইরাস সংক্রমণের হার কমে যাওয়ায় মানুষ স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দ্রব্যমূল্যের বাড়তি চাপ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
২৯ নভেম্বর ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন

বিপুল আমদানি-মজুত সত্ত্বেও চড়া চালের দাম

সাম্প্রতিক মাসগুলোতে দেশে প্রচুর চাল আমদানি হয়েছে। সেই সঙ্গে কম আমদানি শুল্ক ও আন্তর্জাতিক বাজারে মূল্য হ্রাসের পাশাপাশি সরকারি গুদামগুলোতে রেকর্ড মজুত থাকা সত্ত্বেও বাংলাদেশে চালের দাম এখনো ঊর্ধ্বমুখী।
১৬ নভেম্বর ২০২১, ০২:২৯ অপরাহ্ন

পরিবহন ধর্মঘটে খুলনায় সবজির দাম বেড়েছে দেড় গুণ

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলা পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে খুলনার পাইকারি ও খুচরা বাজারে। নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার ‘ট্রাক টার্মিনাল কাঁচাবাজার’ ঘুরে দেখা গেছে, সবজির দাম বেড়েছে প্রায় দেড় গুণ।
৬ নভেম্বর ২০২১, ০৯:৪১ পূর্বাহ্ন

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৭ টাকা

সয়াবিন তেলের প্রতি লিটারে ৭ টাকা দাম বেড়েছে। আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আগামীকাল থেকে ১৬০ টাকা দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে।
১৯ অক্টোবর ২০২১, ০৯:৪০ পূর্বাহ্ন

খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়: প্রধানমন্ত্রী

খাদ্যের অপচয় রোধ করার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে একদিকে খাদ্যের অভাব অপর দিকে প্রচুর খাদ্যের অপচয় হয়। অনেক দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে।’
১৬ অক্টোবর ২০২১, ০৯:১১ পূর্বাহ্ন

পেঁয়াজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক হ্রাস

পেঁয়াজ ও অপরিশোধিত চিনি আমদানিতে শুল্ক হ্রাস করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের বাজারে বর্তমানে এ দুটি নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমূখী।
১৪ অক্টোবর ২০২১, ০১:১৪ অপরাহ্ন

তুরস্ক, মিয়ানমার থেকে বেড়েছে পেঁয়াজ আমদানি 

দেশে ভারতীয় পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায়, বিকল্প হিসেবে তুরস্ক, মিয়ানমার ও মিশর থেকে পেঁয়াজ আমদানি বাড়ছে। আজ বুধবার টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ ও চট্টগ্রাম নৌ বন্দর কর্তৃপক্ষ সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।  
১৩ অক্টোবর ২০২১, ০৩:৩৫ অপরাহ্ন

পেঁয়াজের দাম আরও ১ মাস বেশি থাকবে: বাণিজ্য সচিব

আগামী এক মাস পেঁয়াজের দাম বেশি থাকবে বলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন। দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত এ বাড়তি দাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
১১ অক্টোবর ২০২১, ১০:২৪ পূর্বাহ্ন