১২ বছরে দেশে ২ লাখ মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন হয়েছে
টিস্যু ব্যাংকের সুবিধা নিয়ে গত ১২ বছরে দেশে দুই লাখ মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন হয়েছে। এদের মধ্যে ৮ হাজার ৩০০ জন মানুষ এখন স্বাভাবিক জীবনযাপন করছেন।
২৮ জুলাই ২০২১, ১২:৩৯ অপরাহ্ন
পঙ্গু হাসপাতালে র্যাবের অভিযানে ৯ দালাল আটক
ঢাকার শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে নয় দালালকে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
২৭ জুলাই ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
বাড়ছে করোনা রোগী, সদর হাসপাতালে বন্ধ হতে পারে সাধারণ রোগী ভর্তি
শরীয়তপুর করোনার সংক্রমণ ও রোগীর সংখ্যা বেড়েছে। ফলে, জেলা সদর হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ। চাপ সামলাতে এই হাসপাতালে যে কোনো সময় বন্ধ হতে পারে সাধারণ রোগী ভর্তি।
২৬ জুলাই ২০২১, ০৪:১৬ অপরাহ্ন
কুমিল্লার ৪ হাসপাতালে ৭০টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিলো আইইবি-ম্যাক্স
কুমিল্লার চারটি হাসপাতালে যৌথভাবে ৭০টি হাই ফ্লো অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ও ম্যাক্স গ্রুপ।
২৬ জুলাই ২০২১, ০৩:১৮ অপরাহ্ন
ব্যবস্থা থাকার পরও করোনা রোগীদের অন্য হাসপাতালে পাঠানোর অভিযোগ
করোনা রোগীদের চিকিৎসায় ভোলা জেনারেল হাসপাতালে সব রকমের ব্যবস্থা থাকার পরেও রোগীদের অন্য হাসপাতালে রেফার্ড করার অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আইসিইউ এবং হাই ন্যাজাল ফ্লো ক্যানুলা থাকলেও এগুলো পরিচালনা করার মতো প্রশিক্ষিত চিকিৎসক নেই।
২৪ জুলাই ২০২১, ১২:২৬ অপরাহ্ন
ঈদের ছুটিতেও পঙ্গু হাসপাতালে রোগীর ভিড়
ঈদের ছুটিতেও রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ছিল রোগীদের ভিড়। ঈদের দিন ও পরের দিন হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে সারাক্ষণ রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখা গেছে। অপারেশন থিয়েটারের সামনেও ছিল দীর্ঘ লাইন। সেখানে কেউ রক্ত জোগাড়ে ব্যস্ত, কেউ ওষুধ কিনতে দৌড়াচ্ছে।
২৩ জুলাই ২০২১, ০৭:৩৯ অপরাহ্ন
স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে, অর্থনীতি ভালো চলছে: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রণালয়ের সাফল্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো কাজ করছে জন্য অর্থনীতি ভালো চলছে। আজ রোববার দুপুরে রাজধানীর মহাখালী বিসিপিএস অডিটোরিয়াম হলে ২০২০-২১ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
হাসপাতাল খালি নেই, মৃদু আক্রান্তদের হোটেলে রাখার পরিকল্পনা
করোনায় আক্রান্ত যেসব রোগীর হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে না— তাদের হোটেলে রেখে চিকিৎসা দেওয়া কথা চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
‘নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়ে গেছে দুর্বল ও সবলের’
কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নিয়ে মঙ্গলবার সচিবালয়ে উচ্চ পর্যায়ের একটি বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, ১১ অগাস্ট থেকে ১৮ বছর বয়সী ও তদুর্ধ্ব কোনো মানুষ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে সেটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। ইতোমধ্যে তিনি তার সেই বক্তব্য প্রত্যাহার করেছেন। কিন্তু আলোচনা বা বক্তব্যের তাৎপর্য কমেনি।
২৩ জুলাই ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
পাবনা জেনারেল হাসপাতালে এখনও শুরু হয়নি সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ
পাবনা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে লিকুইড অক্সিজেন প্ল্যান্টের কাজ শেষ হলেও, লিকুইড অক্সিজেন সরবরাহ না করায় তা চালু করা যায়নি। হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রুহুল হোসেন আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ কথা জানিয়েছেন।
১৯ জুলাই ২০২১, ১০:৫৩ পূর্বাহ্ন
মাঝরাতে অক্সিজেন শেষ ‘অন্য হাসপাতালে যান’, রোগীর মৃত্যু
সিলেটের সোবহানীঘাট এলাকায় বেসরকারি সিলেট কমিউনিটি বেজড হাসপাতালের করোনাভাইরাস বিশেষায়িত অংশে গত বৃহস্পতিবার মধ্যরাতে ভর্তি ছিলেন ৫৪ জন রোগী। তাদের মধ্যে ১৯ জন ছিলেন আইসিইউতে। রাত ১২টা থেকে হঠাৎ অক্সিজেনের চাপ কমতে থাকে। রাত আড়াইটায় অক্সিজেন শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে রোগীদেরকে হাসপাতাল ছেড়ে অন্য হাসপাতালে যেতে বলে কমিউনিটি বেজড হাসপাতাল কর্তৃপক্ষ।
১৭ জুলাই ২০২১, ০১:১৮ অপরাহ্ন
কেউ জানে না টাঙ্গাইল হাসপাতালের আইসিইউ আবার কবে চালু হবে
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) আবার কবে চালু হবে তা হাসপাতাল কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য বিভাগের কেউ বলতে পারছেন না।
১৬ জুলাই ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
সদস্যপদ পাওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট
আনুষ্ঠানিক সদস্যপদ পাওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট (আইভিআই)।
১৬ জুলাই ২০২১, ০৭:২৬ পূর্বাহ্ন
করোনায় বিশ্বে ২ কোটি ৩ লাখ শিশু টিকা বঞ্চিত
করোনা মহামারির কারণে গতবছর বিশ্বে দুই কোটি তিন লাখ শিশু তাদের নিয়মিত টিকা থেকে বঞ্চিত হয়েছে। এক দশকে এই সংখ্যাটি এখন পর্যন্ত সর্বোচ্চ।
১৫ জুলাই ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু
বরিশাল নগরীতে দ্বিতীয় হাসপাতাল হিসেবে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা শুরু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায়, করোনা রোগীর চাপ সামলাতে বরিশাল জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসা শুরু হলো।
১২ জুলাই ২০২১, ১২:০৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ড: এত মরদেহের জায়গা হচ্ছে না ঢামেক মর্গে
মরদেহ রাখার জায়গার সংকট দেখা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালের মর্গে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ এনে সারি সারি করে রাখা হচ্ছে সেখানে। আজ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত অন্তত ৪৯ জনের মরদেহ এনে রাখা হয়।
৯ জুলাই ২০২১, ০২:৩৪ অপরাহ্ন
বরিশাল মেডিকেলে রোগীর স্বজনদের অক্সিজেন সিলিন্ডার মজুত, কৃত্রিম সংকট
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের একাধিক অক্সিজেন সিলিন্ডার মজুত করায় সেখানে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার কথা জানালেও অবস্থার পরিবর্তন হয়েছে সামান্যই।
৯ জুলাই ২০২১, ০১:২০ অপরাহ্ন
পাবনা জেনারেল হাসপাতালে ২০০ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি
পাবনায় অতিরিক্ত করোনা রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটকে ২০০ শয্যা করার সিদ্ধান্ত নিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা করোনা প্রতিরোধ কমিটি।আগামী সপ্তাহ থেকেই হাসপাতালে সেখানে ২০০ শয্যার ইউনিট চালু করা হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
৮ জুলাই ২০২১, ১২:৩২ অপরাহ্ন
রাজবাড়ীতে চিকিৎসক সংকট, নেই পিসিআর ল্যাব, চালু হয়নি আইসিইউ
চিকিৎসক সংকট আর দক্ষ জনবলের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রাজবাড়ীর মানুষ। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও মিলছে না চিকিৎসকের দেখা।
৮ জুলাই ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
বগুড়ায় মৃত চিকিৎসককে অন্য হাসপাতালে পদায়ন
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রয়াত সহকারী একজন অধ্যাপককে গতকাল বগুড়া ২৫০ শয্যার মোহাম্মদ আলী করোনা ডেডিকেটেড হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হয়েছে।
৬ জুলাই ২০২১, ০৪:০৬ অপরাহ্ন