১ মাস পর একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
২১ মে ২০২২, ১২:১২ অপরাহ্ন

মাঙ্কিপক্স মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়

বিশ্বের ১১টি দেশে প্রায় ৮০ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, আরও রোগী পাওয়ার সম্ভাবনা আছে। কোনো দেশের নাম উল্লেখ না করে আরও সন্দেহভাজন ৫০ জনের বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্থাটি।
২১ মে ২০২২, ১১:৩৯ পূর্বাহ্ন

এবার চালের দাম বাড়তি

রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে সরু চালের দাম বেড়েছে। ভোজ্যতেল ও মসুর ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির ভেতর চালের দাম বাড়ায় মধ্যম আয়ের পরিবারগুলোর দুর্ভোগ আরও বেড়ে গেছে, যারা আগে থেকেই সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
২১ মে ২০২২, ০৬:১৯ পূর্বাহ্ন

১১ দেশে ৮০ মাঙ্কিপক্স রোগী শনাক্ত: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে ১১টি দেশে প্রায় ৮০ জন মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছেন। আরও রোগী পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।
২১ মে ২০২২, ০৫:১১ পূর্বাহ্ন

মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মাঙ্কিপক্সের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে শতাধিক ব্যক্তির মাঙ্কিপক্স শনাক্ত বা সন্দেহজনক উপসর্গ থাকায় এই বৈঠক ডেকেছে ডাব্লিউএইচও।
২০ মে ২০২২, ০৬:১২ অপরাহ্ন

মাঙ্কিপক্স প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকর গুটিবসন্তের টিকা

চলতি বছরের মে’র শুরু থেকে উত্তর আমেরিকা এবং ইউরোপে কয়েকজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন, আফ্রিকার কিছু অংশে স্থানীয় এই রোগটি ছড়িয়ে পড়ছে।
২০ মে ২০২২, ০৩:৩২ অপরাহ্ন

মৃত্যুশূন্য এক মাস

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে গত এক মাসে করোনায় কেউ মারা যাননি।
২০ মে ২০২২, ১১:৪২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে ০.৬০ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২২ জন।
১৯ মে ২০২২, ১২:৩৬ অপরাহ্ন

‘যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, 'সব জায়গায়ই অনিয়ম রয়েছে। যেখানেই হাত দেওয়া হচ্ছে, সেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে।'
১৯ মে ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন

দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে, ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার ৪

ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে মক্কা মদিনা জেনারেল হাসপাতালের তিন চিকিৎসক ও এক নার্সকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মে ২০২২, ০৩:২৭ অপরাহ্ন

৬৭ শতাংশ খুচরা বিক্রেতা অ্যান্টিবায়োটিক ওষুধ চেনেন না: ডিজিডিএ

ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৬৭ শতাংশ খুচরা ওষুধ বিক্রেতার অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ নিয়ে ধারণা নেই। এ কারণে তারা এন্টিবায়োটিক চেনেন না।
১৮ মে ২০২২, ০১:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ০.৪৪ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে আরও ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৮ মে ২০২২, ১১:১৮ পূর্বাহ্ন

কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসেই গেল: বাণিজ্যমন্ত্রী

হঠাৎ করে আটা-ময়দার দাম বেড়ে যাওয়ার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত অন্য দেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন কথা ছড়িয়ে পড়ায় বাজারে দামের প্রভাব পড়তে শুরু করেছে। তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসেই গেল।
১৮ মে ২০২২, ১০:২৩ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের আগুনে গরম বাজার

বুধবার সকাল ১০টা। রাজধানীর কারওয়ান বাজারে ঘুরছেন নাজমুন নাহার। পেশায় গৃহিনী। স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। কী কী কিনলেন জিজ্ঞেস করতেই একটু বিরক্ত হলেন।
১৮ মে ২০২২, ০৯:৫৯ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ০.৭৫ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে গত ২৭ দিন করোনায় কেউ মারা যাননি।
১৭ মে ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন

ধান-চাল আমদানির প্রস্তুতি নেই, খাদ্য নিরাপত্তায় শঙ্কা

দেশে এ বছর বোরোর বাম্পার ফলন হয়েছে এবং সরকারও চেষ্টা করছে খাদ্যশস্যের মজুত বাড়াতে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, শুধু স্থানীয় উৎপাদনের ওপর ভরসা করে সামনের দিনগুলোর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।
১৭ মে ২০২২, ০৭:০৫ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিবেশী দেশে গম রপ্তানি করা হবে: ভারতীয় হাইকমিশন

ভারত সরকার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশ ভারত থেকে এই খাদ্যশস্য সংগ্রহ করতে পারবে। ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৬ মে ২০২২, ০৫:৪৬ অপরাহ্ন

‘আটা-ময়দার দাম প্রতিদিনই বাড়ছে’

ঈদুল ফিতরের পর থেকে নারায়ণগঞ্জে আবারও আটা-ময়দার চাহিদা বাড়তে শুরু করেছে। চাহিদার সঙ্গে বাড়ছে আটা-ময়দার দাম। গমের দাম বৃদ্ধি পাওয়ায় পাইকারি ও খুচরা বাজারে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে আটা-ময়দা।
১৬ মে ২০২২, ০৪:০৬ অপরাহ্ন

২৪ ঘণ্টায় শনাক্ত ০.৭৭ শতাংশ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে গত ২৬ দিন করোনায় কেউ মারা যাননি। তবে, একই সময়ে আরও ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
১৬ মে ২০২২, ১০:১৭ পূর্বাহ্ন

উত্তর কোরিয়ার করোনা ‘বিপর্যয়’, যা জানি-যা জানি না

উত্তর কোরিয়া প্রথমবারের মতো করোনা সংক্রমণের তথ্য প্রকাশ করেছে। এর আগে, দেশটির কেউ করোনায় আক্রান্ত হননি বলে দাবি করে আসছিল তারা। তবে, বর্তমান পরিস্থিতি অর্থাৎ অত্যন্ত সংক্রামক এই ভাইরাসের বিস্তারকে ‘মহাবিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন।
১৬ মে ২০২২, ০৪:০৩ পূর্বাহ্ন