আর্থিক সংকটে ইরাক, নরওয়েতে শ্রীলঙ্কার দূতাবাস সাময়িক বন্ধ
প্রতিবেশী শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট এমন চরমে পৌঁছেছে যে ইরাক ও নরওয়েতে দেশটির দূতাবাস সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
৬ এপ্রিল ২০২২, ০৩:৪১ পূর্বাহ্ন
‘অবাধ্য’ ইমরানকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, দাবি রাশিয়ার
রাশিয়া দাবি করেছে, পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ‘নির্লজ্জ হস্তক্ষেপের প্রচেষ্ট’ চালিয়েছে এবং তারা এ ঘটনায় নিন্দা প্রকাশ করেছে। একইসঙ্গে রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্র ‘অবাধ্য’ ইমরান খানকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে।
৫ এপ্রিল ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
নিয়োগের একদিন পরই শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর পদত্যাগ
অর্থনৈতিক সংকটের মধ্যে নিয়োগ পাওয়ার একদিন পরই পদত্যাগ করেছেন শ্রীলঙ্কায় নতুন অর্থমন্ত্রী আলি সাবরি।
৫ এপ্রিল ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন
হামলা হলেই পারমাণবিক হামলা: কিমের বোনের হুমকি
উত্তর কোরিয়া যুদ্ধের বিরোধিতা করে। কিন্তু, দক্ষিণ কোরিয়া হামলা চালালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে বলে হুমকি দিয়েছেন কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং।
৫ এপ্রিল ২০২২, ০৭:৩৪ পূর্বাহ্ন
৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব না: পাকিস্তান নির্বাচন কমিশন
আগামী ৩ মাসের মধ্যে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আয়োজন করা সম্ভব না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে আইনি ও প্রক্রিয়াগত জটিলতার কথা বলা হয়েছে।
৫ এপ্রিল ২০২২, ০৪:১৩ পূর্বাহ্ন
সাংহাইয়ের লকডাউন শিগগির শেষ হচ্ছে না
চীনের অন্যতম প্রধাম শহর সাংহাইয়ের লকডাউন শিগগির শেষ হচ্ছে না। কারণ, শহরটির ২৬ মিলিয়ন বাসিন্দার সবাইকে করোনার নমুনা পরীক্ষা করে ফলাফল পর্যালোচনা করা হবে। আজ সোমবার চীনা কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
৪ এপ্রিল ২০২২, ০২:০৭ অপরাহ্ন
রাহুল গান্ধীর নামে সব সম্পত্তি লিখে দিলেন ৭৮ বছরের নারী
ভারতের উত্তরাখণ্ডের দেরাদুনের ৭৮ বছর বয়সী এক নারী তার সব সম্পত্তি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নামে লিখে দিয়েছেন। যার মধ্যে আছে ৫০ লাখ রুপি এবং ১০ তোলা সোনা।
৪ এপ্রিল ২০২২, ০১:৪৩ অপরাহ্ন
যেভাবে অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কা
দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার জরুরি অবস্থা এবং কারফিউ জারি করেও মানুষকে ঘরে আটকে রাখতে পারেননি। মূলত বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে রাজাপাকসের সরকার জ্বালানিসহ অত্যাবশ্যকীয় পণ্য আমদানিতে পুরোপুরি ব্যর্থ। ফলে, দেশটিতে এখন ১৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশ ছোঁয়া।
৪ এপ্রিল ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
ইমরানের ক্রিকেটীয় নাটকীয়তা যখন পাকিস্তানের রাজনীতিতে
১৯৯২ সালের বিশ্বকাপ ক্রিকেটের কথা মনে আছে নিশ্চয়? প্রতিযোগিতা থেকে প্রায় বাদ পড়তে যাওয়া পাকিস্তান পেয়েছিল বিশ্বজয়ের খেতাব। সেদিনের অধিনায়ক ইমরান খানের হাতে উঠেছিল বিশ্বকাপ।
৪ এপ্রিল ২০২২, ০৮:৫৪ পূর্বাহ্ন
শ্রীলঙ্কায় ‘রাজ পরিবারের’ শেষ রক্ষা হবে তো?
এক-এক করে উজির-নাজিররা বিদায় হচ্ছেন দৃশ্যপট থেকে। সেই তালিকায় আছেন আপনজনও। এমন অবস্থাতেও যেন মাটি কামড়ে পড়ে আছেন ২ জন। তাদের একজন হলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও অপরজন তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।
৪ এপ্রিল ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
‘গেম চেঞ্জার ইমরান খান’ ওয়াসিম আকরামের টুইট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক ক্রিকেট সতীর্থ ওয়াসিম আকরাম। আজ পাকিস্তানের জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করা হয়। এর ঠিক কয়েক ঘণ্টা পর ইমরান খানের একটি ছবি টুইট করেছেন ওয়াসিম আকরাম। শুরু থেকেই ইমরানকে সমর্থন দিচ্ছেন ওয়াসিম আকরাম।
৩ এপ্রিল ২০২২, ০৪:১৮ অপরাহ্ন
শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, কাঁদানে গ্যাস নিক্ষেপ
শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে বিক্ষোভরত শত শত শিক্ষার্থীকে লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ০৩:৪৩ অপরাহ্ন
আগামী ১৫ দিন ক্ষমতায় থাকবেন ইমরান খান: পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
পাকিস্তানের জাতীয় পরিষদে নাটকীয়তার পর দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ দাবি করেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান আরও ১৫ দিন ক্ষমতায় থাকতে পারেন।
৩ এপ্রিল ২০২২, ০২:০৬ অপরাহ্ন
আফগানিস্তানে পপি চাষ নিষিদ্ধ করল তালেবান
বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে তালেবান। আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ০১:০২ অপরাহ্ন
পাকিস্তানে এবার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব
পাকিস্তানে বিরোধী দলের সদস্যদের একটি প্রতিনিধি দল জাতীয় পরিষদ সচিবালয়ে স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
৩ এপ্রিল ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন
‘পাকিস্তানে আজকের ঘটনার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই’
পাকিস্তানের পার্লামেন্টে আজ যা ঘটেছে তার সঙ্গে সামরিক বাহিনীর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার। আজ রোববার তিনি জিও নিউজকে এ কথা বলেন।
৩ এপ্রিল ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন
পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, ৯০ দিনের মধ্যে নির্বাচন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে দেশটির জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট ড. আরিফ আলভি।
৩ এপ্রিল ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন
পাকিস্তানে ৩০ মিনিটে অধিবেশন শেষ, ক্ষিপ্ত বিরোধীদল
পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বহুল আলোচিত অনাস্থা প্রস্তাব নাকোচ করে দেওয়ায় ক্ষিপ্ত হয়েছে দেশটির বিরোধীদল।
৩ এপ্রিল ২০২২, ০৮:০৮ পূর্বাহ্ন
পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিলেন ইমরান খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
৩ এপ্রিল ২০২২, ০৭:৫০ পূর্বাহ্ন
ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ
সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।
৩ এপ্রিল ২০২২, ০৭:৩০ পূর্বাহ্ন