টুইটারে নীল টিক ফিরে পেলেন অমিতাভ, শাহরুখ, শচীন টেন্ডুলকার

অর্থ দিয়ে সাবস্ক্রিপশন না করায় তাদের অ্যাকাউন্টের নীল টিক তুলে নেওয়ার কয়েকদিন পর আবার তা ফিরিয়ে দিয়েছে টুইটার।
২৩ এপ্রিল ২০২৩, ০২:৩১ অপরাহ্ন

টুইটারে নীল টিক হারালেন অমিতাভ, শাহরুখ ও শচীনসহ বহু ভারতীয়

অর্থ দিয়ে সাবস্ক্রিপশন না করায় টুইটারে নীল টিক হারিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ ভারতের অনেক সেলিব্রিটি এবং রাজনীতিবিদ।
২১ এপ্রিল ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ন

জম্মু-কাশ্মীরে গাড়িতে আগুন লেগে ৫ ভারতীয় সেনা নিহত

ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন লেগে ৫ ভারতীয় সেনা সেনা নিহত হয়েছেন।
২০ এপ্রিল ২০২৩, ০২:১০ অপরাহ্ন
২০ এপ্রিল ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন

কে-পপ তারকা মুনবিনের মৃত্যু

২০১৬ সালে অ্যাস্ট্রোর সদস্য হিসেবে আত্মপ্রকাশ করার আগে শৈশবে মুনবিন অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। আগামী মাসে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে তার ১টি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল।
২০ এপ্রিল ২০২৩, ০৪:৪৬ পূর্বাহ্ন

জুনে চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হতে যাচ্ছে ভারত

ইউএনএফপিএর ‘দ্য স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট, ২০২৩’ সমীক্ষার ‘৮ বিলিয়ন জীবন, অসীম সম্ভাবনা: অধিকার ও বিকল্পের উপাখ্যান’ প্রতিবেদনে জানিয়েছে, ভারতের জনসংখ্যা ১৪২ কোটি ৮৬ লাখ, যা চীনের ১৪২ কোটি ৫৭ লাখের চেয়ে প্রায় ২৯ লাখ বেশি।
১৯ এপ্রিল ২০২৩, ০৮:৫২ পূর্বাহ্ন

বেইজিংয়ের হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ২৯

এ দুর্ঘটনায় ৩৯ জন্য আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্মকর্তারা জানান। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা উদ্ধারকর্মী ও মেডিকেল কর্মীরা সমন্বিত হয়ে কাজ করছেন।
১৯ এপ্রিল ২০২৩, ০৮:২৮ পূর্বাহ্ন

ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র উদ্বোধন

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টিম কুককে এক নজর দেখার জন্য প্রায় শ তিনেক মানুষ দোকানের বাইরে অবস্থান নেয়। উদ্বোধন শেষে উপস্থিত দর্শনার্থীদের সঙ্গে সেলফি তোলেন টিম কুক।
১৮ এপ্রিল ২০২৩, ০৯:২৮ পূর্বাহ্ন

ভারতে আজ অ্যাপলের প্রথম স্টোর উদ্বোধন করবেন টিম কুক

অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে এক নজর দেখার জন্য ভারতের অন্যান্য স্থান থেকে মানুষজন দোকানটির সামনে উপস্থিত হয়েছেন।
১৮ এপ্রিল ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন

মহারাষ্ট্র ভূষণ খেতাব অনুষ্ঠানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারির হাতে এই পুরষ্কারটি তুলে দেন। সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রার মাঝে নাভি মুম্বাই এলাকাই এই অনুষ্ঠানের আয়োজন হয়। সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এ অনুষ্ঠান চলে। আপ্পাসাহেবের হাজারো ভক্ত অনুসারীর পাশাপাশি শিন্ডে ও ফডনবিশও এ অনুষ্ঠানে অংশ নেন।
১৭ এপ্রিল ২০২৩, ০৯:২৯ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের সব শিক্ষা প্রতিষ্ঠান ৬ দিনের জন্য বন্ধ ঘোষণা

মমতা বলেন, ‘ভয়াবহ দাবদাহ পরিস্থিতির আলোকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার থেকে আগামী সপ্তাহের শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।’
১৭ এপ্রিল ২০২৩, ০৫:২২ পূর্বাহ্ন

টিভিতে লাইভ চলাকালে পুলিশ বেষ্টনীর মধ্যে ভারতের সাবেক এমপিকে হত্যা

আতিক আহমেদ সমাজবাদী পার্টির একজন বিধায়ক ছিলেন। পাঁচবারের বিধায়ক আতিক ফুলপুর লোকসভা কেন্দ্র থেকে এমপিও হয়েছিলেন।
১৬ এপ্রিল ২০২৩, ১২:০৬ অপরাহ্ন

১৭তম জাপান আন্তর্জাতিক মাঙ্গা অ্যাওয়ার্ড প্রতিযোগিতার আবেদনপত্র গ্রহণ শুরু

প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভাবান মাঙ্গা শিল্পীদের স্বীকৃতি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এছাড়াও, এতে অংশ নিয়ে ভবিষ্যতে আরও সৃজনশীল কাজে অংশ নেওয়ার জন্য অনুপ্রেরণা পেতে পারেন শিল্পীরা।
১৬ এপ্রিল ২০২৩, ০৯:০৯ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই

এ মামলায় সাক্ষী হিসেবে কেজরিওয়ালকে ডাকা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি। ২৬ ফেব্রুয়ারি একই মামলায় সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সিবিআই গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
১৬ এপ্রিল ২০২৩, ০৭:৩০ পূর্বাহ্ন

পাকিস্তানের ধর্মমন্ত্রী মুফতি শাকুর সড়ক দুর্ঘটনায় নিহত

দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
১৬ এপ্রিল ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

ইউক্রেন যুদ্ধে ‘উৎসাহ’ দিচ্ছে যুক্তরাষ্ট্র: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

বেইজিংয়ে লুলা সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্রের দরকার যুদ্ধে উৎসাহ দেওয়া বন্ধ করা এবং শান্তি নিয়ে কথা বলা। ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন শান্তি নিয়ে আলোচনা শুরু করা।’
১৫ এপ্রিল ২০২৩, ০৯:০২ পূর্বাহ্ন

জাপানের প্রধানমন্ত্রী কিশিদার ওপর ‘বোমা সদৃশ বস্তু’ নিক্ষেপ

ওয়াকায়ামার সাইকাজাকি মৎস্য বন্দরে খোলা জায়গায় বক্তব্য দেওয়ার সময় কিশিদাকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ ছোড়া হয়। সেসময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়।
১৫ এপ্রিল ২০২৩, ০৫:৪১ পূর্বাহ্ন

হার্ড-ফুয়েল চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ওইয়াইটিএন এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, খুব সম্ভবত এটি ১টি নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ছিল, যেটি সাম্প্রতিক সামরিক মহড়ায় প্রদর্শন করা হয়েছে। এটি সলিড-ফুয়েল ক্ষেপণাস্ত্রও হতে পারে বলে তিনি মত দেন। সলিড-ফুয়েল প্রযুক্তির রকেটগুলো খুব সহজে পরিবহণ করা যায় এবং এগুলো প্রথাগত তরল জ্বালানিতে (লিকুইড ফুয়েল) পরিচালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত নিক্ষেপ করা যায়।
১৩ এপ্রিল ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে প্রথম মানুষের মৃত্যু

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে চীনে এক নারীর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বার্ড ফ্লুর এই ধরনে আক্রান্ত হয়ে বিশ্বে কোনো মানুষের মৃত্যুর ঘটনা এটাই প্রথম।
১২ এপ্রিল ২০২৩, ০২:৩৮ অপরাহ্ন

সন্তান নিলে ১৫১০ ডলার, তবুও জন্মহার বাড়ছে না দক্ষিণ কোরিয়ায়

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর অন্যতম দক্ষিণ কোরিয়ায় গত বছর শিশু জন্মের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। তার আগের বছরে ছিল শূন্য দশমিক ৮১ শতাংশ।
১২ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ পূর্বাহ্ন