হাঁস পালা যাদের নেশা
কিশোরগঞ্জের নিকলী হাওরের পূর্ব গ্রাম বেড়িবাঁধে ৮টি পরিবার হাঁস লালন-পালন করে। তবে তাদের মধ্যে এক পরিবারের দুই ভাইয়ের নেশাই হাঁস পালা। গত প্রায় ২৫ বছর ধরে তারা হাঁস পালেন এবং হাঁস ও ডিমের ব্যবসা করেন। বছরের প্রায় ৯ মাস সময় ব্যয় করেন হাঁসের পেছনে। হাঁস পালনের নেশায় নিকলী হাওরে জমি পর্যন্ত বিক্রি করতে হয়েছে ২ ভাইয়ের।
১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭ পূর্বাহ্ন
রাঙ্গাবালীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের আড়াই কিলোমিটার দীর্ঘ চর ইমারশন সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন পটুয়াখালীর একটি আদালত।
১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
৭-২৮ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ
আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে। মা ইলিশের প্রজনন নিরাপদ রাখার লক্ষ্যে প্রধান প্রজনন মৌসুমে এ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পূর্বাহ্ন
পাটের উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি দাম
পাটচাষি খয়বর আলী (৫২) হতাশ ও নির্বাক। উৎপাদিত পাট হাটে বিক্রি করতে এসে তার মাথায় হাত। আশা করেছিলেন গত বছরের তুলনায় এ বছর বেশি দামে পাট বিক্রি করতে পারবেন। কিন্তু, বিধি বাম।
৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৬ পূর্বাহ্ন
ঐতিহ্য ও ভিন্ন স্বাদের চুইঝাল
খুলনার কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে নয়ন জুড়ানো সুন্দরবন আর দারুণ স্বাদের চিংড়ি। বাইরে থেকে কেউ এই শহরে এলে এসবের বাইরে যে জিনিসের খোঁজ সবচেয়ে বেশি করেন তা হলো ঐতিহ্যবাহী খাবার চুইঝাল।
৮ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৫ পূর্বাহ্ন
রাঙ্গাবালীতে ৯৪ স্লুইচগেটের ৪০টিই অকেজো, আমন চাষ বিঘ্নিত
দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন নদ-নদী ও খালের ওপর নির্মিত স্লুইচগেটগুলো অকার্যকর হয়ে পড়ছে। এতে আমন আবাদ নিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা।
৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৫০ অপরাহ্ন
কৃষককে যেন লাইনে দাঁড়িয়ে সার কিনতে না হয়: কৃষি মন্ত্রণালয়
কৃষককে যেন লাইনে দাঁড়িয়ে স্লিপ দিয়ে সার কিনতে না হয় তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
৭ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ অপরাহ্ন
যেভাবে মালটা চাষে সফল হলেন
বরগুনার আমতলী উপজেলায় কুকুয়া ইউনিয়নের কেওয়াবুনিয়া গ্রামে ১৫ বিঘা জমিতে মালটা চাষে সাফল্য পেয়েছেন বিদেশফেরত মো. হাবিবুর রহমান মাতুব্বর।
৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৫ পূর্বাহ্ন
খড়ের দাম বাড়ায় গরু পালনে হিমশিম খাচ্ছেন চরাঞ্চলের কৃষক
এক সপ্তাহ আগেও কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্রের বুকে চর পার্বতীর চাষি মফিদুল ইসলামের (৫৮) ৫টি গরু ছিল। খড়ের দাম বাড়ায় তিনি ২টি গরু বিক্রি করেছেন। বাকি ৩ গরু লালনপালনে তাকে হিমশিম খেতে হচ্ছে।
৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৮ পূর্বাহ্ন
বোরোতে ডিজেলে ভর্তুকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে: কৃষিমন্ত্রী
বোরো মৌসুমে ডিজেলে কৃষকদের ভর্তুকি দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
১ সেপ্টেম্বর ২০২২, ১২:০৭ অপরাহ্ন
৩০০ একর ফসলি জমিতে বালু ফেলার সিদ্ধান্তে ১৩ নাগরিকের উদ্বেগ
খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের ৩০০ একর ৩ ফসলি জমিতে ড্রেজিংয়ের বালু ফেলার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন দেশের ১৩ নাগরিক। সেই জমি যাতে হুকুম দখল করা না হয়, সেজন্য চিঠিতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।
১ সেপ্টেম্বর ২০২২, ১১:০২ পূর্বাহ্ন
চট্টগ্রামের চন্দনাইশ, পটিয়ায় পেয়ারার বাম্পার ফলন
পেয়ারার বাম্পার ফলন হওয়ায় চট্টগ্রামের চন্দনাইশ ও পটিয়া উপজেলার চাষিরা এখন বাগান থেকে পেয়ারা সংগ্রহ ও ব্যবসায়ীদের কাছে বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।
১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৬ পূর্বাহ্ন
৩৮৩ সার ডিলার-ব্যবসায়ীকে ৫৭ লাখ টাকা জরিমানা: কৃষিমন্ত্রী
সারের কৃত্রিম সংকট ও কারসাজি রোধে সারা দেশে আগস্ট মাসে ৩৮৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন অনিয়মের দায়ে ৩৮৩ জন ডিলার ও খুচরা ব্যবসায়ীকে ৫৭ লাখ ৬৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩০ আগস্ট ২০২২, ০৩:৫৯ অপরাহ্ন
বৃষ্টিতে প্রাণ পেয়েছে লালমনিরহাট-কুড়িগ্রামের আমন খেত
আমন চাষ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় চরমভাবে হতাশ হয়ে পড়েছিলেন চাষিরা। আশঙ্কা করছিলেন, এ বছর হয়তো আমনের আশানুরূপ ফলন পাওয়া যাবে না। কিন্তু, গত কয়েকদিনের বৃষ্টিতে আমনের খেতে প্রাণ ফিরেছে।
৩০ আগস্ট ২০২২, ০৪:৪৫ পূর্বাহ্ন
ক্রমবর্ধমান চাহিদা সত্ত্বেও ধানের উৎপাদন কমছে
ধানের উচ্চ ফলনশীল জাতের সংখ্যা না বাড়ার পাশাপাশি আবাদযোগ্য জমির পরিমাণ কমে আসা এবং ভিন্ন কাজে কৃষিজমির ব্যবহার বাড়ার কারণে বাংলাদেশে ধানের উৎপাদন প্রবৃদ্ধি কমে আসছে।
২৯ আগস্ট ২০২২, ১১:৪৬ পূর্বাহ্ন
বাণিজ্যিকভাবে লন কার্পেট ঘাস চাষে প্রবাসফেরত রাব্বির মুখে হাসি
চাঁদপুরে পতিত জমিতে চাষ হচ্ছে সবুজ মোলায়েম লন কার্পেট ঘাস। দেখলে মনে হবে যেন সত্যিকারের কার্পেট। এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ করছেন প্রবাসফেরত গোলাম রাব্বি।
২৭ আগস্ট ২০২২, ০৩:৫৩ পূর্বাহ্ন
লালমনিরহাটে চা চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
লালমনিরহাটে ১১৬ চাষি চা চাষ করে এখন পুঁজি তুলতে পারছেন না। এখন তারা চা চাষে আগ্রহ হারাচ্ছেন। নতুন চাষিরাও অনুপ্রেরণা পাচ্ছেন না।
২৬ আগস্ট ২০২২, ০৪:২৫ পূর্বাহ্ন
কচুর লতি চাষে লাভবান কৃষক
কচুখেত থেকে বাড়তি ফসল হিসেবে পাওয়া যায় লতি। গত বছরের চেয়ে প্রায় ৩ গুণ বেশি দামে লতি বিক্রি করতে পেরে খুশি কৃষক।
২৪ আগস্ট ২০২২, ০৩:৩৪ পূর্বাহ্ন
আমন মৌসুমে গ্রামে রাত ১২টা-ভোর ৬টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ: কৃষিসচিব
চলমান আমন মৌসুমে প্রয়োজনীয় সেচ নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ করা হবে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সায়েদুল ইসলাম।
২৩ আগস্ট ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ আছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'দেশে আগামী জানুয়ারি পর্যন্ত চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার মজুদ আছে।'
২২ আগস্ট ২০২২, ০৩:২৭ অপরাহ্ন