বুড়ি তিস্তায় পানি না থাকায় সেচ প্রকল্প ব্যাহত, বোরো চাষিদের হাহাকার

নীলফামারী জেলার বুড়ি তিস্তাসেচ প্রকল্পের জলাধার পানিশূন্য হয়ে পড়ায় এর আওতায় ডিমলা ও জলঢাকা উপজেলার হাজারো কৃষক বোরো খেতে সেচ দিতে পারছেন না। জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এ সিদ্ধান্তের কারণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।
১৩ মে ২০২২, ০৩:১৭ অপরাহ্ন

রাজশাহীতে গুটি আমের মণ ১০০০-১৪০০, গোপালভোগ ১৬০০ টাকা

আজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে রাজশাহীর আম। তবে আমচাষীরা বলছেন, বাজার জমে উঠতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।
১৩ মে ২০২২, ১২:১৮ অপরাহ্ন

শখের বশে মাছ ধরতে গিয়ে নতুন পেশার সন্ধান 

সম্প্রতি এক বিকেলে শহরের মোল্লাপাড়ার একটি পুকুরে মাছ ধরছিলেন রাজশাহীর উদ্যোক্তা এইচ আতাউর রহমান আকিব। মাছ ধরার জন্য নিজের কারখানায় তৈরি টোপ ও চার ব্যবহার করছিলেন তিনি। প্রতিবারই বড় বড় মাছ তার ছিপে আটকা পড়ছিল। কিন্তু ধরার সঙ্গে সঙ্গে সব মাছই আবার পুকুরে ছেড়ে দিচ্ছিলেন তিনি। 
১৩ মে ২০২২, ০৭:৪৬ পূর্বাহ্ন

অঙ্কুরিত হতে শুরু করেছে খেতে কেটে রাখা ধান, কৃষকের মাথায় হাত

ঘূর্ণিঝড় অশনির কারণে টানা কয়েকদিন বৃষ্টিতে ভিজে খেতে কেটে রাখা ধান রোদ না পেয়ে অঙ্কুরিত হতে শুরু করেছে। ফলে কৃষকদের মাথায় হাত পড়েছে। তাদের সকল শ্রম ও চেষ্টা বিফলে যেতে বসেছে। এতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা। খেতের ফসল ঘড়ে তুলতে না পেরে চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন তারা।
১৩ মে ২০২২, ০৬:১৪ পূর্বাহ্ন

পাবনায় এ বছর ৫০০ কোটি টাকার লিচু বাণিজ্যের সম্ভাবনা

বছরের এই সময়টায় সবাই মৌসুমি রসালো ফলগুলোর অপেক্ষায় থাকে। এর মধ্যে লিচু যে সামনের সারিতে আছে তা নিয়ে বিতর্কের অবকাশ খুব সামান্যই। সারা দেশে লিচুর চাহিদার কারণে পাবনায় গত কয়েক বছর ধরে বাড়ছে লিচুর চাষ।
১৩ মে ২০২২, ০২:৪৯ পূর্বাহ্ন

রাজশাহীর আম বাজারে পাওয়া যাবে আগামীকাল থেকে

রাজশাহীতে অপরিপক্ক আম বাজারজাতকরণ ঠেকাতে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।
১২ মে ২০২২, ০১:০৩ অপরাহ্ন

ভুট্টার দাম দ্বিগুণ হওয়ায় খুশি কৃষক

এ বছর ভুট্টার দাম দ্বিগুণ হওয়ায় খুশি লালমনিরহাটের ৫০ হাজার কৃষক। গত বছর প্রতি মণ (৪০ কেজি) ভুট্টা ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা দরে বিক্রি করলেও এ বছর তারা তা বিক্রি করছেন ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ২৫০ টাকা দরে।
১২ মে ২০২২, ০৩:২২ পূর্বাহ্ন

শ্রমিক সংকটে ধান কাটা নিয়ে বিপাকে কৃষক

চলতি বোরো মৌসুমে ধান কাটতে শ্রমিক সংকটে পড়েছেন গাজীপুরের কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষকরা।
১০ মে ২০২২, ০৩:০৭ অপরাহ্ন

অশনির প্রভাবে যশোরে পানিতে ভাসছে ১ লাখ হেক্টর জমির ধান

যশোরে পানিতে ভাসছে ১ লাখ হেক্টর জমির কাটা ধান। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গতকাল সোমবার সকাল থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মাঠে কেটে রাখা বোরো ধান।
১০ মে ২০২২, ০৫:২৪ পূর্বাহ্ন

বরিশাল আবার বাংলাদেশের শস্যভাণ্ডারে পরিণত হবে: কৃষিমন্ত্রী

পতিত জমিতে চাষাবাদ এবং এক ফসলি জমিকে দুই-তিন ফসলি জমিতে রূপান্তরের মাধ্যমে বরিশালকে আবার দেশের শস্যভাণ্ডারে পরিণত করার ব্যাপারে আশা জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
৯ মে ২০২২, ০২:৪৩ অপরাহ্ন

মৌসুমি কর্ম সংকটে লালমনিরহাট-কুড়িগ্রামের কৃষি শ্রমিক

লালমনিরহাটের ৫ উপজেলা এবং কুড়িগ্রামের ৯ উপজেলার গ্রাম এলাকায় বিপুল সংখ্যক কৃষি শ্রমিক মৌসুমি কর্ম সংকটে কঠিন সময় পার করছেন।
৯ মে ২০২২, ০১:২০ অপরাহ্ন

অতিরিক্ত মজুরিতেও মিলছে না শ্রমিক, ধান কাটা নিয়ে শঙ্কায় কৃষক

অতিরিক্ত মজুরি এবং শ্রমিক সংকটের কারণে সময় মতো বোরো ধান কাটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন চট্টগ্রামের কৃষকরা।
৯ মে ২০২২, ১২:৩৬ অপরাহ্ন

প্রতিকূল আবহাওয়াতে পেঁয়াজবীজ নিয়ে শঙ্কায় কৃষক

প্রতিকূল আবহাওয়া, পোকার উপদ্রব এবং মৌমাছি পরাগায়নের কম হওয়ার কারণে ফরিদপুরের পেঁয়াজবীজ চাষিরা এ বছর তাদের প্রত্যাশিত উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবেন কী না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৯ মে ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

মুগ ডালের ফলনে খুশি কৃষক, শ্রমিক সংকটে ফসল তোলা ব্যাহত

পটুয়াখালীতে এবার মুগ ডালের ভালো ফলনে খুশি কৃষক। দামেও সন্তুষ্ট। তবে খেত থেকে ডাল তোলায় শ্রমিক সংকটের কারণে সমস্যায় পড়েছেন চাষিরা। 
৯ মে ২০২২, ০৫:০৬ পূর্বাহ্ন

‘অশনি’র পূর্বাভাসে বোরো ধান আগাম কাটার নির্দেশ, শঙ্কায় কৃষক

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ‘অশনি’র পূর্বাভাসের কারণে পটুয়াখালীতে কৃষকদের আবাদকৃত বোরো ধান কাটার নির্দেশ দিয়েছে  কৃষি বিভাগ।
৭ মে ২০২২, ১০:০৩ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারের চরে কমেছে কাউন চাষ

আশানুরূপ ফলন ও দাম না পাওয়ায় কুড়িগ্রাম এবং লালমনিরহাটের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ ২৬টি নদ-নদীর চরাঞ্চলে কমেছে কাউনের আবাদ। কয়েক বছর আগেও এসব চরাঞ্চল ছিল কাউনের আবাদে পরিপূর্ণ। প্রায় দেড় যুগ আগে চরাঞ্চলে কাউনকে ভাতের বিকল্প হিসেবে ব্যবহার করতেন চরবাসী।
৪ মে ২০২২, ০৪:৪৬ পূর্বাহ্ন

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে, এখনই নদীতে নামতে চাইছেন না জেলেরা

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ জেলেরা আবার নদী-সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। আজ শনিবার মধ্যরাতে এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। মৎস্য বিভাগ জানিয়েছে, দুই মাসের নিষেধাজ্ঞা হওয়ায় এবার কাঙ্ক্ষিত টার্গেট ৬ লাখ টন ইলিশ মাছ আহরণ সম্ভব হবে।
৩০ এপ্রিল ২০২২, ০৬:৩০ পূর্বাহ্ন

ব্রহ্মপুত্র ও যমুনার চরাঞ্চলে ভুট্টা চাষে বিপ্লব

এ বছর চরাঞ্চলে ভুট্টার ভালো ফলন হয়েছে। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দাম বেড়েছে দ্বিগুণ। ভালো দাম পেয়ে গাইবান্ধা ও বগুড়ার চরাঞ্চলের কৃষকরা বেশ খুশি। কৃষি বিভাগের তথ্যমতে, প্রতি বছরই বাড়ছে ভুট্টা চাষ।
৩০ এপ্রিল ২০২২, ০৬:২৩ পূর্বাহ্ন

এবার শোল মাছের কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন করল বিএফআরআই

দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও চাষাবাদে একের পর এক সফলতা অর্জনের পর এবার হ্যাচারিতে প্রথমবারের মতো শোল মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনে সফলতা অর্জন করেছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।
২৭ এপ্রিল ২০২২, ০৩:৩৩ অপরাহ্ন

রংপুরে রাস্তায় আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের প্রতিবাদ

আলুর ন্যায্য দাম না পাওয়ায় রংপুরে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। আজ সোমবার বেলা ১১ টায় রংপুর শহরের সাতমাথায় সড়কে আলু ফেলে ন্যায্য দাম নিশ্চিত এবং বিদেশে রপ্তানির দাবি জানান।
২৫ এপ্রিল ২০২২, ০১:৩৫ অপরাহ্ন