আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা

আজ রোববার মধ্যরাত থেকে নদী থেকে ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এমন নির্দেশনায় ক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের জেলেরা।
৩ অক্টোবর ২০২১, ০৫:১৭ পূর্বাহ্ন

জাহাজ ভাঙা ইয়ার্ড এলাকার সবজি খেতের ফুল ঝরে যাচ্ছে

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা ইয়ার্ড এলাকার কৃষি জমিতে গত কয়েক বছরে ফলন ‍তুলনামূলক কমেছে। একইসঙ্গে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, এই এলাকার বেশিরভাগ সবজি খেতের ফুল ঝরে যাচ্ছে।
২৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ অপরাহ্ন

গো-খাদ্যের দাম বৃদ্ধি, খরচ বাড়ছে খামারিদের

গবাদিপশুর খাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশু পালন ও দুধ উৎপাদনে খরচ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জের খামারিদের। যাবতীয় খরচ মিটিয়ে আয় করতে হিমশিম খাচ্ছেন তারা। দুগ্ধ শিল্প রক্ষায় গো-খাদ্যের বাজার নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন খামারিরা।
২৩ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ পূর্বাহ্ন

কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে: কৃষিমন্ত্রী

বর্তমান সরকারের আমলে কৃষি উৎপাদনে বিস্ময়কর সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, প্রতি শতাংশ জমিতে এখন ১ মন ধান উৎপাদিত হচ্ছে।
২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৮ অপরাহ্ন

কৃষি খাতের জন্য ৩ হাজার কোটি টাকার নতুন প্রণোদনা

কৃষি খাতের জন্য নতুন করে আরও তিন হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮ অপরাহ্ন

দক্ষিণাঞ্চলের লবণাক্ত এলাকায় কৃষিবিপ্লব ঘটবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতে কৃষি উৎপাদনের সম্ভাবনা অনেক।
১২ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৪ অপরাহ্ন

কেশবপুরের বিল খুকশিয়ায় মাছের সঙ্গে তরমুজ চাষ

যশোর জেলার কেশবপুরে জলাবদ্ধ এলাকায় মাছের ঘেরের আইলে তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কেশবপুরের বিল খুকশিয়ার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় প্রথমবারের মতো তরমুজ চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তরমুজ পৌঁছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪০ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-লালমনিরহাটে আমনের চারা সংকট, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রাম ও লালমনিরহাটের বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত খেতে আবার আমনের চারা রোপণের চেষ্টা করছেন কৃষকরা। কিন্তু, কোথাও চারা সংকট এবং কোথাও চারার দাম বেশি হওয়ায় তারা দুশ্চিন্তায় পড়েছেন।
৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:১৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নতুন জাতের আম ‘ইলামতি’

আমের ‘রাজধানী’ হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে পাওয়া গেছে ‘নাবি’ (দেরিতে পাকে) জাতের একটি নতুন আম। এর নাম ‘ইলামতি’ রাখা হয়েছে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের নামানুসারে।
৬ সেপ্টেম্বর ২০২১, ০৩:৩১ পূর্বাহ্ন

২০৫০ সালের মধ্যে দেশে ধান উৎপাদন ২৫ শতাংশ বাড়বে

কৃষক, ধান বিজ্ঞানী ও কৃষি কর্মকর্তাদের প্রচেষ্টার সমন্বয়ে দেশে অতিরিক্ত জনসংখ্যার খাদ্য চাহিদা মেটানোর জন্য ২০৫০ সালের মধ্যে ধানের উৎপাদন ২৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
২ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন

পাটকাঠি খুলে দিতে পারে অর্থনীতির নতুন দুয়ার

পাঠকাঠি দিয়ে একসময় প্রধানত গ্রামের অসচ্ছল পরিবারের ঘরের বেড়া তৈরি করা হতো। জ্বালানি হিসেবেও এর যথেষ্ট ব্যবহার ছিল। কিন্তু, প্রযুক্তির কল্যাণে পাটকাঠি এখন ক্রমশ অর্থকরী পণ্য হয়ে উঠেছে। পানের বরজ, পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটখড়ির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে।
৩০ আগস্ট ২০২১, ০১:৩১ অপরাহ্ন

বরিশালে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের চারা উৎপাদন

বরিশালে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমনের চারা উৎপাদন। লক্ষ্যমাত্রার চেয়ে ১৩৭ শতাংশ বেশি জমিতে উৎপাদন হওয়ায় এরই মধ্যে চারার দাম গত বছরের তুলনায় অর্ধেকে নেমে গেছে। এতে কৃষকরা খুশি হলেও চারা বিক্রেতারা লোকসান গুনছেন।
২৯ আগস্ট ২০২১, ০২:১৯ অপরাহ্ন

বিলুপ্তপ্রায় ৩১ প্রজাতির দেশীয় মাছ ফিরিয়ে আনা হয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

বিলুপ্তপ্রায় ৩১ প্রজাতির দেশীয় মাছকে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে এবং মাছগুলো সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
২৮ আগস্ট ২০২১, ১২:৫৫ অপরাহ্ন

আবার পানিতে ঢেউ তুলবে কাকিলা

প্রায় হারিয়ে যাওয়া স্বাদু পানির মাছ কাকিলার কৃত্রিম প্রজনন কলাকৌশল উদ্ভাবনে সফলতা পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিজ্ঞানীরা। মুক্ত জলাশয়ের এই মাছটিকে বদ্ধ পরিবেশে অভ্যস্তকরণেও সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। ফলে এই মাছটির প্রাচুর্য আবারও ফিরবে বলে আশা করছেন তারা।
২৬ আগস্ট ২০২১, ০৭:২২ পূর্বাহ্ন

বছরে ১ লাখ মেট্রিক টন আম রপ্তানির রোডম্যাপ প্রণয়নের নির্দেশনা কৃষিমন্ত্রীর

আগামী ৩-৫ বছরের মধ্যে প্রতি বছর এক লাখ মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়নের নির্দেশনা দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
২৩ আগস্ট ২০২১, ০২:৩৩ অপরাহ্ন

বারি জাতের তরমুজ চাষে লাভবান পটুয়াখালীর কৃষক

পটুয়াখালীতে অফ-সিজনে (মৌসুম বিহীন) তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষজ্ঞদের পরামর্শে মালচিং পদ্ধতি ব্যবহার করে তরমুজ চাষে ভালো ফলন ও দাম পেয়ে কৃষকরা খুশি।
১৯ আগস্ট ২০২১, ০৬:৩০ অপরাহ্ন

বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ থেকে আম কেনার ব্যাপারে আগ্রহ জানিয়েছে রাশিয়া। আজ বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি সচিবালয়ে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানিয়েছেন।
১৮ আগস্ট ২০২১, ০১:৪৫ অপরাহ্ন

পাট বিক্রিতে ‘ধলতা’ ব্যবস্থা বাতিলের দাবি কৃষকদের

'প্রতি মণ পাট বিক্রি করলে এক কেজি করে "ধলতা" (অতিরিক্ত) দিতে হয়। তার ওপর এক নম্বর পাটকে দুই নম্বর বলে কেনার চেষ্টা করা হয়,' বলেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারে পাট বিক্রি করতে আসা ছালাম মণ্ডল। পাট বিক্রির সময় 'ধলতা' নেওয়া বন্ধের দাবি তার।
১৬ আগস্ট ২০২১, ০৩:৪৯ অপরাহ্ন

খালে বাঁধ দিয়ে মাছ চাষ, জলাবদ্ধতায় ১০ হাজার একর কৃষিজমি

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া গ্রামে সরকারি খালে বাঁধ দিয়ে মাছ চাষ করায়, পানিতে তলিয়ে গেছে হলদিয়া ও গুরুদল গ্রামের প্রায় ১০ হাজার একর কৃষিজমি। এতে অনিশ্চিত হয়ে পড়েছে আমন চাষাবাদ। বাঁধের কারণে পানি অপসারণ না হওয়ায় বৃষ্টির পানিতে বাড়ি-ঘর তলিয়ে ভোগান্তিতে পড়েছে কয়েক হাজার পরিবার। প্রতিকার চেয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী গ্রামবাসী।
১২ আগস্ট ২০২১, ০৩:২৯ অপরাহ্ন

দেশে লাল সোনা জাফরান চাষে পথ দেখাচ্ছেন অধ্যাপক জামাল উদ্দিন

‘লাল সোনা’ নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে দামি মসলা জাফরান উৎপাদিত হয় শীতপ্রধান অঞ্চলে। বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় জাফরান চাষের প্রচলন কখনোই ছিল না। তারপরেও জীবনানন্দ দাশ হেমন্তের সন্ধ্যায় অস্তগামী সূর্যকে তুলনা করেছিলেন জাফরানের মনকাড়া রঙের সঙ্গে। অসাধারণ সব উপমা আর চিত্রকল্প সমৃদ্ধ ‘বেড়াল’ কবিতায় তিনি লিখেছিলেন, ‘হেমন্তের সন্ধ্যায় জাফরান-রঙের সূর্যের নরম শরীরে/শাদা থাবা বুলিয়ে বুলিয়ে খেলা করতে দেখলাম তাকে’।
৮ আগস্ট ২০২১, ০৬:৪৪ পূর্বাহ্ন