রামিসা হত্যা মামলা: তদন্ত কর্মকর্তার কাছে ডিএনএ প্রতিবেদন দিলো সিআইডি

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় ডিএনএ ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ শনিবার দুপুরের দিকে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরি ইউনিট প্রতিবেদনটি হস্তান্তর করে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ডিএনএ ও কেমিক্যাল পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে পৌঁছেছে। তিনি আগামীকালের মধ্যেই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের প্রস্তুতি নিচ্ছেন।