৭৩ কোটি টাকা আত্মসাৎ: চিটাগং ইস্পাতের ২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আইএফআইসি ব্যাংকের ৭৩ কোটি ৩৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় চিটাগং ইস্পাত গ্রুপের ২ মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
১২ অক্টোবর ২০২১, ০৩:১২ অপরাহ্ন
মৌলভীবাজারে নবম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়ায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
১২ অক্টোবর ২০২১, ০৩:০০ অপরাহ্ন
পদ্মায় মা ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড, ২ জনকে জরিমানা
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ৫ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, দুজনকে ৬ হাজার টাকা জরিমানা এবং ৭ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
১২ অক্টোবর ২০২১, ০২:০২ অপরাহ্ন
মুসা বিন শমসের যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া: ডিবি
মুসা বিন শমসের একজন অন্তঃসারশূন্য ও রহস্যময় মানুষ। তিনি যে অঢেল সম্পদের মালিক দাবি করেন তা ভুয়া বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
১২ অক্টোবর ২০২১, ০২:০১ অপরাহ্ন
টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতে পরিবহন শ্রমিকদের হামলা, ম্যাজিস্ট্রেট আহত
টাঙ্গাইলের ভূঞাপুরে সড়ক ও পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
১২ অক্টোবর ২০২১, ০১:৫০ অপরাহ্ন
লক্ষ্মীপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায়: ফাঁসির আদেশ
লক্ষ্মীপুরের রামগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় আসামি শাহ আলম রুবেলের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
১২ অক্টোবর ২০২১, ০১:৪৩ অপরাহ্ন
যশোর শিক্ষা বোর্ডে চেক জালিয়াতি: প্রাথমিক তথ্য প্রতিবেদন পাঠিয়েছে দুদক
চেক জালিয়াতি করে যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের ঘটনায় প্রাথমিক তথ্য প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন যশোর আঞ্চলিক কার্যালয়।
১২ অক্টোবর ২০২১, ০১:২২ অপরাহ্ন
সিনহা হত্যা মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ শুরু ২৫ অক্টোবর
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্য গ্রহণ ও জেরার দিন ধার্য করা হয়েছে।
১২ অক্টোবর ২০২১, ১২:৪২ অপরাহ্ন
অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হাসেমের বিরুদ্ধে ৪৯টি মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডে ৫১জন নিহতের ঘটনায় শ্রমিকের ক্ষতিপূরণ চেয়ে কারখানার মালিক আবুল হাসেমের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
১২ অক্টোবর ২০২১, ১২:৩৫ অপরাহ্ন
শিবচরে ইলিশ ধরায় ৫১ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৫১ জেলেকে ১ বছরের কারাদণ্ড এবং ৪ জনকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
১২ অক্টোবর ২০২১, ০৯:৫৫ পূর্বাহ্ন
হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট।
১২ অক্টোবর ২০২১, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রী অপহরণের পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের ঘটনায় মূল পরিকল্পনাকারীকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
১২ অক্টোবর ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ন
নেত্রকোনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদনে নিজ বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১২ অক্টোবর ২০২১, ০৮:২১ পূর্বাহ্ন
রাজু হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রায় ১১ বছর আগে রাজশাহী মহানগরের নিউমার্কেট এলাকায় চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার রায়ে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলার ১৫ আসামির মধ্যে ১ জন মারা গেছেন। বাকি ৯ জনকে খালাস দেওয়া হয়েছে।
১২ অক্টোবর ২০২১, ০৮:০৩ পূর্বাহ্ন
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের অন্তর্বর্তী জামিন
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানটির ৩ শীর্ষ কর্মকর্তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।
১২ অক্টোবর ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ন
ফেসবুকে কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্য আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে কিডনি কেনা-বেচা চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১২ অক্টোবর ২০২১, ০৬:৫৯ পূর্বাহ্ন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাবরের ৮ বছরের সাজা
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ৮ বছরের সাজা দিয়েছেন আদালত।
১২ অক্টোবর ২০২১, ০৫:৩২ পূর্বাহ্ন
৯ দিনে ৬,৬৫৫ যাত্রীকে জরিমানা পশ্চিম রেলওয়ের
টিকিট না থাকায় ৯ দিনে প্রায় ৬,৬৫৫ জন যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে পশ্চিম বিভাগ। অক্টোবরের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত ৯ দিন রেলওয়ের বিশেষ টাস্কফোর্স পশ্চিম বিভাগের বিভিন্ন ট্রেনে এ অভিযান চালায়।
১১ অক্টোবর ২০২১, ০৩:৫৮ অপরাহ্ন
সিসি ক্যামেরায় ধরা পড়ে স্কুলছাত্রী অপহরণের ঘটনা, গ্রেপ্তার ১
স্কুলছাত্রীকে প্রাইভেটকারে তুলে অপহরণের সময় পাশের বাসার একটি সিসি ক্যামেরায় সেটি ধরা পড়ে। পরে সেই অপহরণের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
১১ অক্টোবর ২০২১, ০২:০৭ অপরাহ্ন
কুষ্টিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
কুষ্টিয়ায় দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে এক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১১ অক্টোবর ২০২১, ০১:২৭ অপরাহ্ন