বগুড়ায় অটোরিকশা থামিয়ে যাত্রীকে গুলি করে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মোজাফফর হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়া মাঠ এলাকায় কৃষি কলেজের পাশে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
৪ মে ২০২১, ০৮:১৫ পূর্বাহ্ন
হেফাজত নেতা মামুনুল আরও ৫ দিনের রিমান্ডে
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার এ আদেশ দেন। সাত দিনের রিমান্ড শেষে আজ মামুনুল হককে আদালতে হাজির করা হয়েছিল।
৪ মে ২০২১, ০৬:৫২ পূর্বাহ্ন
রাবির ‘দুর্নীতিবিরোধী’ শিক্ষকদের গুলি করার হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য ভবনের সামনে অবস্থানরত ‘দুর্নীতিবিরোধী’ শিক্ষকদের গুলি করার হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
৪ মে ২০২১, ০৬:৪৫ পূর্বাহ্ন
কলেজ শিক্ষার্থীর কল রেকর্ড ফরেনসিক পর্যালোচনার জন্য আইনি নোটিশ
রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর তার কথোপকথন দাবি করা কল রেকর্ডের ফরেনসিক তদন্তের জন্য স্বরাষ্ট্র সচিবকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
৩ মে ২০২১, ০৪:০২ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা বিল্লাল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের তাণ্ডবের ঘটনায় কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ মে ২০২১, ০২:১৯ অপরাহ্ন
কয়েদির কথার সূত্র ধরে ডাকাত দল গ্রেপ্তার
নাটোরের তমালতলা বাজারের ১১ দোকান ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, জেলখানায় একজন কয়েদির কথার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ মে ২০২১, ০২:০৪ অপরাহ্ন
‘সই জাল করে টাকা আত্মসাৎ’: গ্রেপ্তার প্রকল্প কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাসুদুল ইসলামকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ মে ২০২১, ০৫:১৯ পূর্বাহ্ন
কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, স্কুলছাত্রীসহ আহত ২
কক্সবাজারের পেকুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীদের গুলিতে জয়নাল আবেদীন (৩৬) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও দুইজন।
৩ মে ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন
গ্রেপ্তারের ৩ ঘণ্টা পর আসামির মৃত্যু: র্যাবকে তদন্তের নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
২ মে ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন
পাবনায় গৃহবধূ হত্যা: আদালতে ৩ আসামির জবানবন্দি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান বাংলা পাওয়ার কোম্পানির কর্মকর্তা বায়েজিদ সারোয়ারের স্ত্রী মুক্তি খাতুন রিতাকে (২৭) হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন তিন আসামি।
২ মে ২০২১, ০৩:৫২ অপরাহ্ন
কক্সবাজারে পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩
কক্সবাজার শহরে ১১ বছরের এক পথশিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ মে ২০২১, ০২:৩৮ অপরাহ্ন
কামরাঙ্গীরচরে জাল টাকা তৈরি চক্রের ৩ সদস্য আটক
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা জাল টাকা তৈরির সরঞ্জামসহ একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থার (ডিবি)।
২ মে ২০২১, ০১:৫৫ অপরাহ্ন
৩ মামলায় হেফাজত নেতা মামুনুলের ২৪ দিনের রিমান্ড চায় পুলিশ
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা পুলিশ।
২ মে ২০২১, ০৮:৪৬ পূর্বাহ্ন
খুলনায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
খুলনার ডুমুরিয়ায় গৃহবধূকে (২৮) ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ মে ২০২১, ০২:০৫ অপরাহ্ন
চট্টগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধে খুন, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের পাহাড়তলীতে জায়গা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একজনকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় অভিযুক্ত তিন সৎ ভাইসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ মে ২০২১, ০২:০৩ অপরাহ্ন
হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় নেতা জাফর আহমেদ গ্রেপ্তার
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জাফর আহমেদকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ মার্চ হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
১ মে ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
২ ভাইকে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে নির্যাতন, কারাগারে ১
মধু সরবরাহকারী দুই ভাইকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে এক ব্যক্তিকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
১ মে ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ন
ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে ভিডিও শেয়ার করার অভিযোগে মানিকগঞ্জে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
১ মে ২০২১, ১১:০৪ পূর্বাহ্ন
হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার তাণ্ডবের ঘটনায় করা মামলায় হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুনায়েদ আল কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ মে ২০২১, ০৯:৫১ পূর্বাহ্ন
হেফাজতের তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী আন্দোলনের নেতাসহ গ্রেপ্তার আরও ৬
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনায় পুলিশ ইসলামী আন্দোলনের নেতাসহ আরও ছয় জনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মে ২০২১, ০৭:১৯ পূর্বাহ্ন