নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের ১১২ কর্মকর্তা বদলি
বদলিকৃত কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে লড়ার ঘোষণা ইশরাকের
সিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এখনো কোনো আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেনি।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
১৪ এপ্রিলের মধ্যে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট: ইসি
বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে পুনঃতফসিলের পর কবে ভোট হবে—জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, শিগগির নির্বাচন হবে। ১৪ এপ্রিলের আগেই যাতে ভোট গ্রহণ করা যায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘সাধারণত পহেলা বৈশাখের সময় ঝড়বৃষ্টি হয়। তাই এর আগেই ভোট করার চেষ্টা করছি।’
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
নির্বাচন কমিশন এখন পোস্ট অফিসের ভূমিকায়: সুজন সম্পাদক
‘আরপিওর ৯১ (এফ) যদি হলফনামা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে গেজেট প্রকাশের পরেও নির্বাচন কমিশন তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারবেন। তারা নির্বাচনও বাতিল করতে পারবেন।’
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
রমজানের মধ্যেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন: ইসি
বুধবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট ও ভারতের স্পিকার
ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছায়। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে তারা বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন। সেখানে পররাষ্ট্রসচিব মো. নজরুল ইসলাম, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ ভারতীয় প্রতিনিধিদলকে স্বাগত জানান।
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
জামায়াতের এমপিদের শপথ নিয়ে অনিশ্চয়তা, বৈঠক থেকে আসবে সিদ্ধান্ত
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আজ দুপুর ১২টায় তাদের শপথ নেওয়ার কথা রয়েছে।
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
রাজধানীর যেসব সড়কে আজ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যই নতুন মুখ
তারেক রহমান বা শফিকুর রহমান—দুজনের কেউই আগে সংসদ সদস্য ছিলেন না। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, তাদের মতোই নির্বাচিত এমপিদের দুই-তৃতীয়াংশেরও বেশি প্রথমবারের মতো সংসদে বসতে যাচ্ছেন।
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জের ৩০ প্রার্থীর ২০ জনেরই জামানত বাজেয়াপ্ত
বিধান অনুযায়ী, প্রদত্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থী জামানত হারাবেন।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
বিএনপি ৪৯.৯৭% ও জামায়াত ৩১.৭৬% ভোট পেয়েছে: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের আহ্বান আসকের
রাজনৈতিক দলগুলোকে সংযম দেখাতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ভোটগ্রহণের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি: ১১–দলীয় নির্বাচনী ঐক্য
৩২টি আসনে ভোটের ফল পুনরায় গণনার দাবি নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভোট গণনা এবং ফলাফল প্রকাশে ত্রুটি হয়েছে, এগুলো নিয়ে আমরা আজ কথা বলেছি।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সাড়ে ৩ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১০, আহত ২৫০৩: এইচআরএসএস
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় অন্তত ১০ জন নিহত এবং ২ হাজার ৫০৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
এমপিদের শপথ মঙ্গলবার সকাল ১০টায়, মন্ত্রীদের শপথ বিকেল ৪টায়
নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথগ্রহণ আগামী মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
ছাড় দেওয়া আসনে কাঙ্ক্ষিত ফল পায়নি বিএনপি
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে বিএনপি এককভাবে দুই শতাধিক আসন পেয়েছে। নির্বাচনের আগে শরিকদের সঙ্গে দলটির যে আসন সমঝোতা হয়েছিল, তা খুব একটা কাজে আসেনি।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
ইসিতে ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর
কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে এনসিপি নেতা এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন। তিনি বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত করারও আবেদন করেছেন।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা বেসরকারি ফলাফল শিট বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
৩০ আসনে ভোট পুনর্গণনার দাবি জামায়াতের, নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা
জামায়াতের দাবি, ভোট পুনর্গণনা হলে এসব আসনের অনেকগুলোর ফল পাল্টে যাবে।
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ, দুই ঘণ্টা যানজট
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকরা রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০০ অপরাহ্ন