হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৫।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য ‍অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৬৫। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫০ জন।

হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রামে দুইজন ও ময়মনসিংহে একজন মারা গেছে। 

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়েছে ১১৮ জন। এ নিয়ে মোট হাম আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৩৭ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন ১ হাজার ৩৪১ শিশুর সংক্রমণ রেকর্ড করা হয়েছে।  ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।