বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

অমর একুশে বইমেলা-২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ বইমেলা উদ্বোধন করেন।

এর আগে, প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।