অতিরিক্ত সচিব হলেন ১২৭ যুগ্ম-সচিব

স্টার অনলাইন স্টার

১২৭ যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এই কর্মকর্তাদের সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নিয়োগ করা হলো।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো।