মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল
দেশের মানুষকে সঠিক ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৫ ডিসেম্বর ২০২১, ০২:২৭ অপরাহ্ন
বিএনপি থেকে পদ হারালেন নজরুল ইসলাম মঞ্জু
খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন নিয়ে দলের সিদ্ধান্তে আপত্তি তোলায় নজরুল ইসলাম মঞ্জুকে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ ডিসেম্বর ২০২১, ১২:০৭ অপরাহ্ন
নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনের আগে এ সরকারকে পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। তারা ভয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে আসতে চায় না।
২৪ ডিসেম্বর ২০২১, ০১:০১ অপরাহ্ন
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনায় আক্রান্ত
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে সর্দি-কাশিসহ কিছু লক্ষণ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।
২৪ ডিসেম্বর ২০২১, ০৭:১৭ পূর্বাহ্ন
বড়দিনের কেক কাটলেন বিএনপির নেতারা
খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্যদের নিয়ে বড়দিনের কেক কাটলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
২৩ ডিসেম্বর ২০২১, ০২:৩৩ অপরাহ্ন
হবিগঞ্জে বিএনপির ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
হবিগঞ্জে পুলিশ ও বিএনপির মধ্যে গতকালের সংঘর্ষের ঘটনায় ২ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
২৩ ডিসেম্বর ২০২১, ০২:০১ অপরাহ্ন
২৪ ও ২৫ ডিসেম্বর সিলেটে বিএনপির বিক্ষোভ
হবিগঞ্জে দলীয় কর্মসূচিতে ‘পুলিশি হামলার প্রতিবাদে’ আগামী ২৪ ডিসেম্বর সিলেট বিভাগের উপজেলা পর্যায়ে এবং ২৫ ডিসেম্বর সিলেট বিভাগের জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
২৩ ডিসেম্বর ২০২১, ০৬:১২ পূর্বাহ্ন
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, রাবার বুলেট-টিয়ার শেল নিক্ষেপ
হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় আহত হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাজিব আহমেদকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
২২ ডিসেম্বর ২০২১, ০১:৩১ অপরাহ্ন
আবার সংলাপ সংলাপ খেলা শুরু হয়ে গেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নির্বাচন খেলা করে কোনো লাভ হবে না, সংলাপ সংলাপ করে কোনো লাভ হবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না থাকে, তবে নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না।
২২ ডিসেম্বর ২০২১, ১২:০৭ অপরাহ্ন
‘নৌকার বাইরে যায়েন না, আপনাদের কেউ রক্ষা করতে পারবে না’
কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের নৌকায় ভোট না দিলে চরম মূল্য দিতে হবে বলে সাবধান করে দেওয়া হয়েছে। বলা হয়েছে সবার তালিকা করা হচ্ছে। ৫ তারিখে নির্বাচনের পরে দেখা হবে, আপনাদের কেউই রক্ষা করতে পারবে না।
২২ ডিসেম্বর ২০২১, ১১:২১ পূর্বাহ্ন
রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপের ব্যাপারে সিদ্ধান্ত নেব: মির্জা ফখরুল
রাষ্ট্রপতির চিঠি পেলে সংলাপে যোগ দেওয়া না দেওয়ার ব্যাপারে স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২১ ডিসেম্বর ২০২১, ০৩:১২ অপরাহ্ন
যশোরে ২৯ জনকে আ. লীগ থেকে বহিষ্কার
দলীয় নির্দেশ অমান্য করে যশোরে যারা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন তাদের দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। আজ মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলের জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলন ২৯ জনকে বহিষ্কারের ঘোষণা দেন।
২১ ডিসেম্বর ২০২১, ১২:৪৬ অপরাহ্ন
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে সাময়িক বরখাস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
২১ ডিসেম্বর ২০২১, ০৬:৩৫ পূর্বাহ্ন
আশুলিয়ায় আ. লীগের পদ হারালেন ৬ বিদ্রোহী প্রার্থী
ঢাকার সাভারে আশুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভেঙে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে পদচ্যুত করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ অপরাহ্ন
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়, দেওয়ানগঞ্জ পৌর মেয়রকে আ. লীগ থেকে বহিষ্কার
উপজেলা শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
২০ ডিসেম্বর ২০২১, ০১:৩০ অপরাহ্ন
এই র্যালি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার: মির্জা ফখরুল
বিজয়ের সুবর্ণজয়ন্তীর শোভাযাত্রাকে বাংলাদেশে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শুভ সূচনা’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ডিসেম্বর ২০২১, ১২:৫৫ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছাত্রলীগের পদবঞ্চিতদের অবরোধ, পুলিশের ‘মৃদু’ লাঠিচার্জ
কমিটি ঘোষণার ৪ দিন পর মুন্সিগঞ্জের শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ‘পদবঞ্চিত’ নেতা–কর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রীনগর থানা পুলিশ লাঠিচার্জ করে।
১৯ ডিসেম্বর ২০২১, ১১:১৫ পূর্বাহ্ন
‘বিজয়ের সুবর্ণজয়ন্তীতে সরকার ওসমানী, জিয়া, তাজউদ্দিনের নাম উচ্চারণ করেনি’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'সরকার বিজয়ের সুবর্ণজয়ন্তী পালন করেছে, কিন্তু সেই অনুষ্ঠানের কোথাও তারা জেনারেল এম এ জি ওসমানীর নাম উচ্চারণ করেনি, জিয়াউর রহমানের নাম উচ্চারণ করেনি, তাজউদ্দিন আহমদের নাম উচ্চারণ করেনি।'
১৮ ডিসেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
সিলেটে বিএনপির সমাবেশে ২ পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির সভায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে সিলেট রেজিস্ট্রি মাঠের সমাবেশ স্থলে ও মাঠের সামনে বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
১৮ ডিসেম্বর ২০২১, ১০:১২ পূর্বাহ্ন
বঙ্গবন্ধুর হত্যাকারীদের ‘জান্নাত কামনা’: পৌর আ. লীগ নেতা বহিষ্কৃত
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে শহীদদের আত্মার শান্তি কামনায় করা মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের জান্নাত কামনা করায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক খন্দকার মো. আব্দুর রাজ্জাককে বহিষ্কার করা হয়েছে।
১৮ ডিসেম্বর ২০২১, ০৮:২৯ পূর্বাহ্ন