একজন নার্সের গল্প: ‘ভয় আমাদের দায়িত্বের নিচে চাপা পড়ে গেছে’
গত এক সপ্তাহে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অক্সিজেন সরবরাহসহ একটি শয্যা ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠতে শুরু করেছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন কর্মকর্তারা।
১০ জুন ২০২১, ০৫:১১ পূর্বাহ্ন
সীমান্ত জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ পরামর্শ
দেশের সীমান্তবর্তী জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং নাটোর জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। পরীক্ষা বিবেচনায় এসব এলাকায় সংক্রমণ হারের ঊর্ধ্বগতি দেখা গেলেও প্রয়োজনের তুলনায় সেখানে পরীক্ষার সক্ষমতাও কম। আবার চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থাও নেই। সীমান্তগুলো বন্ধ থাকলেও এখনো অবৈধভাবে অবাধে আসা-যাওয়া চলছে বলে অভিযোগ রয়েছে।
৯ জুন ২০২১, ১২:৪৫ অপরাহ্ন
রাজধানীর মতোই বিশৃঙ্খল হবে পূর্বাচল
ঢাকা থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সরাতে পূর্বাচলকে ‘একটি আদর্শ’ শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। কিন্তু, বাস্তবায়নের ধীরগতি ও প্রকল্পের নকশায় বারবার পরিবর্তন আনার ফলে পূর্বাচল শেষ পর্যন্ত অপরিকল্পিত রাজধানীরই একটি বর্ধিত অংশে পরিণত হবে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা।
৯ জুন ২০২১, ০৮:১৯ পূর্বাহ্ন
‘আগুনে বই পুড়েছে, স্বপ্ন নয়’
‘রাতে যখন আগুন লাগে তখন আমরা ঘুমাচ্ছিলাম। জীবন বাঁচাতে গিয়ে বাসা থেকে কোনোকিছুই সঙ্গে নিতে পারিনি। সকালে এসে দেখি বই-খাতা সব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।’
৯ জুন ২০২১, ০২:১০ পূর্বাহ্ন
ভারতীয় ভ্যারিয়েন্টের হটস্পট হতে পারে খুলনা বিভাগ
খুলনা বিভাগের ছয়টি জেলার সঙ্গে ভারতের ২৮৪ কিলোমিটার সীমান্ত থাকায় এই বিভাগের বাসিন্দারা করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে রয়েছে। ভারত বর্তমানে দ্রুত সংক্রামক নতুন ভ্যারিয়েন্ট বি.১.৬১৭ এর বিরুদ্ধে লড়াই করছে।
৮ জুন ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
তারা নেই কারো ভাবনায়, করোনাকালে শেষ হয়ে গেল যাদের চাকরির বয়স
বয়স একদিন বেশি হওয়ায় ৪৩তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষার জন্য আবেদন করতে পারেননি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমনা রহমান। গত বছর ৩১ অক্টোবর তার বয়স ৩০ বছর পূর্ণ হয় এবং পরের দিন ১ নভেম্বর ৪৩তম বিসিএসের জন্য প্রজ্ঞাপন দেওয়া হয়। মহামারির কারণে সুমনার মতো কয়েক লাখ চাকরিপ্রার্থী কোনো চাকরি জোগাড় করতে না পারলেও আবেদনের বয়সসীমা শেষ হয়ে গেছে। এখন তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, এই ক্ষতি পুষিয়ে নিতে সরকার কি আদৌ কোনো ব্যবস্থা নেবে?
৮ জুন ২০২১, ০৮:০০ পূর্বাহ্ন
‘আঘাতের চিহ্ন কেন পাওয়া যায় না’ যা বললেন ২ বিশেষজ্ঞ চিকিৎসক
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শরীরে ‘আঘাতের চিহ্ন পাওয়া যায়নি’ আদালতকে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিকেল বোর্ড। দেশব্যাপী আলোচিত বিশ্বজিৎ হত্যাকাণ্ডেও ময়নাতদন্ত প্রতিবেদনে মরদেহে চাপাতির আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছিল। এমন আরও বহু নজির আছে।
৭ জুন ২০২১, ১১:৪৯ পূর্বাহ্ন
দেশভাগ: ইতিহাসের বিস্মৃতি ও বেদনার আখ্যান
১৯৪৭ সালের এপ্রিলেও বোঝা যায়নি আগস্টে দেশভাগ হবে। এপারের মানুষ ওপারে যাবে। ওপারের মানুষ এপারে। মুর্শিদাবাদ, খুলনার মানুষ বিভ্রান্ত হবে—তাদের অংশে ভারত না পাকিস্তানের পতাকা উড়বে। সিলেটের করিমগঞ্জে পাকিস্তানের পতাকা উড়েও নেমে যাবে। প্রাক্তন এক ইংরেজ বিচারক স্যার সেরিল র্যাডক্লিফ যিনি আগে কোনোদিন ভারতবর্ষে আসেননি, ভালো করে ম্যাপ পড়ার কোনো প্রাতিষ্ঠানিক বিদ্যা (cartographic knowledge) যার নেই, প্রত্যক্ষ কোনো অভিজ্ঞতা নেই এ অঞ্চলের মানুষের জীবন সংস্কৃতি, ভাষা ও আনন্দ-বেদনার—তাকে কিনা দায়িত্ব দেওয়া হলো বাংলাকে বিভক্ত করার বাউন্ডারি কমিশনের। তার আঁকিবুঁকি ও নানা কূটকৌশলের রাজনৈতিক সমীকরণে কোটি কোটি মানুষের জীবনে অনিশ্চয়তা আর বিপর্যয় নেমে আসবে। অনেকের নতুন পরিচয় হবে উদ্বাস্তু। ছেড়ে যেতে হবে সাত পুরুষের বসতি, স্মৃতি ও সংগ্রামের ভূমি, নদী, মাঠ-ঘাট, আশৈশব হেঁটে যাওয়া চেনা পথ, প্রান্তর। পেছনে পড়ে থাকবে ধু ধু স্মৃতির ভূমি, স্বজনের কবর আর শ্মশান। অসহায় অজস্র মানুষের স্থান হবে রিফিউজি ক্যাম্পে। কেউ যাবে দূর পৌরাণিক কাহিনীর অনুর্বর দেশে—দণ্ডকারণ্যে। তাদের সংগ্রাম ও গভীর বেদনা ফুরাবে না এক জীবনে।
৭ জুন ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন
রাজশাহী: আইসিইউয়ের জন্য কান্না
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে স্থানান্তরের অপেক্ষায় থাকতে থাকতে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামত আলী (৭০) শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যুর কোলে ঢলে পরেন।
৭ জুন ২০২১, ০৭:৩৩ পূর্বাহ্ন
বাজেটে উপেক্ষিত জীবন ও জীবিকা
অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় এবং বৈশ্বিক করোনাভাইরাস মহামারির মধ্যে নিজের দ্বিতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেটের প্রতিপাদ্যে জীবন ও জীবিকা বাঁচানোর কথা বলা থাকলেও, সেই পথে আর যাননি তিনি।
৬ জুন ২০২১, ০৪:১৩ অপরাহ্ন
‘কোলা’য় থেকেও রক্ষা পাচ্ছে না মা মাছ
শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের বুকে জেগে ওঠা চরগুলোর কিছু কিছু জায়গায় পানির অস্তিত্ব থাকে। স্থানীয়ভাবে যে জলাধারগুলো পরিচিত কোল বা কোলা নামে। পানির অভাবে রুক্ষ নদের বুকে এসব কোলায় বিভিন্ন প্রজাতির মা মাছেরাও আশ্রয় নেয়। পরে আষাঢ়-শ্রাবণ মাসে বর্ষার পানি নামলে কোলা থেকে বেরিয়ে ডিম ছাড়ে।
৬ জুন ২০২১, ০৫:০২ পূর্বাহ্ন
টিকটক ব্যবহার করে নারী পাচার যেভাবে
ভারতের ব্যাঙ্গালুরুতে নারী নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সংঘবদ্ধ নারী পাচারকারী চক্রের সন্ধান পায়। টিকটক অ্যাপের মাধ্যমে নারীদের আকৃষ্ট করে তারা ভারতে পাচার করছিল।
৫ জুন ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
‘শ্বাস নিতে পারছে না বুড়িতিস্তা’
বছরখানেক আগে ১২ কোটি টাকা ব্যয়ে খনন করা হয়েছিল কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়িতিস্তা নদী। অনেকটা ফিরে এসেছিল এর স্বাভাবিক প্রবাহ। কিন্তু নদীর বুকে প্রভাবশালীদের বসানো শতাধিক বাঁশের বেড়া (স্থানীয়ভাবে বানা নামে পরিচিত) আবার এর প্রবাহকে রুদ্ধ করে দিচ্ছে।
৫ জুন ২০২১, ০৯:০৮ পূর্বাহ্ন
বাজেটে নেই মধ্যবিত্ত
গত মাসের একটি ঘটনা। নারায়ণগঞ্জের ফরিদ আহমেদ ত্রাণ চেয়ে জাতীয় হটলাইন ৩৩৩-এ ফোন দিয়েছিলেন। কিন্তু, তাকে ‘বেশ ধনী’ মনে করে সরকারি সহায়তা পাওয়ার ‘উপযুক্ত নন’ বলে গণ্য করা হয়। ঘটনাটি সারা দেশে বেশ আলোড়ন ফেলে।
৪ জুন ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ন
বাজেটে প্রতিশ্রুতির ফুলঝুরি, বাস্তবায়ন কঠিন
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতবারের বাজেটের মতো এবারও মহামারি মোকাবিলায় স্বাস্থ্য খাতে উচ্চ বরাদ্দ, দরিদ্রদের বাঁচানো, ব্যবসা টিকিয়ে রাখা ও অর্থনীতি পুনরুদ্ধারের কৌশলের ওপরই জোর দিয়েছেন তিনি।
৪ জুন ২০২১, ০৭:৪৯ পূর্বাহ্ন
বাজেটের বাইরের মানুষের ঘরের বাজেট
করোনা মহামারির মধ্যে ঘোষিত হয়েছে সরকারের দ্বিতীয় বাজেট। নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে এক লাখ সাত হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু, নতুন গরিব হয়েছেন যারা, সেসব মানুষদের জন্য সেখানে দৃশ্যমান কোনো বরাদ্দ রাখা হয়নি।
৪ জুন ২০২১, ০৫:৩৮ পূর্বাহ্ন
রুগ্ন স্বাস্থ্যখাতকে সুস্থধারায় ফেরানোর উদ্যোগ নেই
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যখন গতকাল দেশের ৫০তম বাজেট পেশ করছিলেন— তখন সবার দৃষ্টি ছিল, দেশের চিকিৎসা খাতের অব্যবস্থাপনা এবং করোনা বিধ্বস্ত স্বাস্থ্য খাতের উন্নয়নে তিনি কী পরিকল্পনা নিচ্ছেন।
৪ জুন ২০২১, ০৪:১৭ পূর্বাহ্ন
পুলিশের ওয়ান্টেড লিস্ট থেকে হারিছের নাম বাদ
পুলিশের ওয়েবসাইটের ‘ওয়ান্টেড পার্সন’ তালিকা থেকে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ছোট ভাই হারিছ আহমেদের নাম সরিয়ে নেওয়া হয়েছে। গত ২৩ মার্চ হারিছের করা আবেদনের ভিত্তিতে এটি সরানো হয়।
৩ জুন ২০২১, ০১:২৫ অপরাহ্ন
কোন পর্যায়ে বঙ্গভ্যাক্সের অনুমোদন
চার মাসের বেশি সময় আগে আবেদন করলেও এখনো সরকারের কাছ থেকে করোনার টিকা বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পায়নি দেশীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি গ্লোব বায়োটেক লিমিটেড।
৩ জুন ২০২১, ০৬:২০ পূর্বাহ্ন
বাংলাদেশের এমপি-আমলা, বাড়ি কেনেন কেন কানাডায়
সম্প্রতি ক্ষমতাসীন দলের নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের স্ত্রীর নামে কানাডায় বাড়ি কেনার খবর গণমাধ্যমে এসেছে। বাংলাদেশ থেকে টাকা পাচার করে কানাডার ‘বেগম পাড়া’সহ বিভিন্ন দেশে মিলিয়ন ডলারে বাড়ি কেনার খবর প্রায়ই শোনা যায়। এসব ক্ষেত্রে অভিযোগের তির ছিল মূলত রাজনীতিবিদদের দিকে। কিন্তু, গত বছর এই তালিকায় সরকারি আমলাদের এগিয়ে থাকার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
২ জুন ২০২১, ০৩:৪২ পূর্বাহ্ন