রেলস্টেশনে রকেট হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত: ইউক্রেন
কিয়েভের কর্মকর্তারা দাবি করেছেন, গতকাল বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২২ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।
২৫ আগস্ট ২০২২, ০৫:৩৯ পূর্বাহ্ন
ইউক্রেনকে সমর্থন দেওয়ার মূল্য দিচ্ছে ইউরোপ: ন্যাটো
পরাশক্তি রাশিয়ার আগ্রাসন বন্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়া জরুরি। তবে আক্রান্ত দেশটিকে সমর্থন দেওয়ার মূল্য ইউরোপকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।
২৪ আগস্ট ২০২২, ০৭:৫৩ পূর্বাহ্ন
‘রাশিয়াকে কঠোর জবাব দেওয়া হবে’
আজ থেকে ৩১ বছর আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হয় ইউক্রেন। এ ছাড়াও, ভিন্ন এক কারণে আজকের দিনটি ইউক্রেনীয়দের কাছে স্মরণীয়। আজ পূর্ণ হচ্ছে রুশ আগ্রাসনের ৬ মাস।
২৪ আগস্ট ২০২২, ০৭:২৬ পূর্বাহ্ন
পুতিনের ঘাতকরা মস্কো পৌঁছে গেছেন
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সন্দেহ নেই তার মস্তিষ্ক আছে। কিন্তু, যখন বলা হয়, পুতিন ‘মস্তিষ্কে’র নাম আলেক্সাজান্ডার ডুজিন—তখন প্রশ্ন জাগে—কে এই ডুজিন?
২৩ আগস্ট ২০২২, ০৯:৩১ পূর্বাহ্ন
খরায় পানির ওপরে উঠে আসছে ইউরোপের অতীত
কয়েক সপ্তাহ ধরে তীব্র খরায় ভুগছে ইউরোপ। ক্রমাগত তাপদাহের ফলে স্থানান্তরিত হচ্ছে মানুষ, ঘটছে মৃত্যুর ঘটনা। নদী ও হ্রদ শুকিয়ে যাওয়ায় জলযান চলাচলে বড় ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে খরায় পানিস্তর নিচে নেমে যাওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে আশ্চর্য প্রাচীন কিছু নিদর্শন।
২২ আগস্ট ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন
ক্রিমিয়ায় ড্রোন হামলা প্রতিহত করল রাশিয়া
ক্রিমিয়া উপদ্বীপে রুশ নৌবহরে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার গভর্নর মিখাইল রাজভোঝায়েভ।
২১ আগস্ট ২০২২, ০৯:১৬ পূর্বাহ্ন
মস্কোয় গাড়ি বিস্ফোরণে পুতিনের ‘আধ্যাত্মিক গুরু’র মেয়ে নিহত
মস্কোয় গাড়ি বিস্ফোরণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম পরামর্শক ও ‘আধ্যাত্মিক গুরু’ এবং ইউক্রেন আগ্রাসনে ‘অনুপ্রেরণাদাতা’ আলেক্সান্ডার দুজিনের মেয়ে দরিয়া দুজিনা নিহত হয়েছেন।
২১ আগস্ট ২০২২, ০৪:৪৩ পূর্বাহ্ন
সমালোচনার মুখে ড্রাগ টেস্ট করালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিনের একটি নাচের ভিডিও প্রকাশের পর সমালোচনার মুখে ড্রাগ টেস্ট করিয়েছেন। ওই ভিডিওতে তাকে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা গেছে। তবে, তিনি দাবি করেছেন, তিনি কখনো অবৈধ মাদক সেবন করেননি।
১৯ আগস্ট ২০২২, ০৭:৫৪ অপরাহ্ন
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাচের ভিডিও ফাঁস
কিছুদিন আগেও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ছিলেন বিশ্বের সবচেয়ে নবীন রাষ্ট্রপ্রধান। তার এই বিরল উপাধি চিলির প্রেসিডেন্টের কাছে হাতছাড়া হলেও ৩৬ বছর বয়সী সানা মারিন এখনও তার দেশে যথেষ্ট জনপ্রিয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাচ, গান ও পার্টি করার কিছু ভিডিও ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন।
১৯ আগস্ট ২০২২, ০৫:৩৩ পূর্বাহ্ন
পূর্বাভাসের তুলনায় ভালো করছে অর্থনীতি, দাবি রাশিয়ার
রাশিয়ার অর্থনীতি ৩ মাস আগের পূর্বাভাস অনুযায়ী সংকুচিত হবে না। এমনকি, মূল্যস্ফীতিও সহনীয় মাত্রায় থাকবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
১৭ আগস্ট ২০২২, ০৫:২৭ পূর্বাহ্ন
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে রাশিয়া ও উত্তর কোরিয়া : পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে জানিয়েছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ ও গঠনমূলক উন্নয়নের জন্য দেশ দুটি সমন্বিত ভাবে কাজ করবে।
১৫ আগস্ট ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন
রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপের শীত কাটবে কীভাবে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ইউরোপের আবহাওয়া নিয়ে অন্য অনেক দেশের মানুষের মতো বাংলাদেশিরাও এখন আগ্রহী। সাধারণত ডিসেম্বর থেকে মার্চ—এই কয়েক মাস ইউরোপে ঠাণ্ডা আবহাওয়া বিরাজ করে।
১৪ আগস্ট ২০২২, ০৯:২৬ পূর্বাহ্ন
মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে নিহত অন্তত ১২
মন্টিনিগ্রোতে বন্দুকধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও আছেন।
১২ আগস্ট ২০২২, ০৭:৪৯ অপরাহ্ন
ইউক্রেনের খাদ্যশস্য যে কারণে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ
ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যশস্যের দাম বাড়ার পাশাপাশি দেখা দিয়েছে প্রবল ঘাটতি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বিশ্বে খাদ্য জোগানে ইউক্রেনের গুরুত্ব কতটুকু তা অন্যান্য দেশ বুঝতে পারছে।
১০ আগস্ট ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন
রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা হয়নি দাবি মস্কোর
ক্রিমিয়া উপদ্বীপে রুশ বিমানঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। মস্কো জানিয়েছে, বিস্ফোরণ হলেও ঘাঁটিতে কোনো হামলা হয়নি।
১০ আগস্ট ২০২২, ০৭:০২ পূর্বাহ্ন
তুরস্ক-রাশিয়া প্রতিনিধিদলের বৈঠক ফলপ্রসূ হয়েছে: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান বলেছেন, শুক্রবারের বৈঠকে তিনি রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সিরিয়ার বিষয়ে আলোচনা করবেন।
৫ আগস্ট ২০২২, ০৩:৩৫ অপরাহ্ন
ইউক্রেনের শস্য বহনকারী জাহাজ ইস্তাম্বুল পৌঁছেছে
মস্কো ও কিয়েভের মধ্যে সাক্ষরিত বিশেষ চুক্তির আওতায় ইউক্রেন থেকে শস্যবাহী একটি জাহাজ আজ তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এসে পৌঁছেছে। পরিদর্শকরা জাহাজে প্রবেশ করে তাদের পরিদর্শন কার্যক্রম চালাচ্ছেন।
৩ আগস্ট ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন
পুতিনের বান্ধবী এলিনার ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বান্ধবীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
৩ আগস্ট ২০২২, ০৫:৪৪ পূর্বাহ্ন
ইউক্রেনের বন্দর ওডেসা ছেড়ে গেছে শস্যবাহী প্রথম জাহাজ
ক্রেমলিন ও কিয়েভের মধ্যে সাক্ষরিত চুক্তি মতে ইউক্রেনের খাদ্যশস্য বহনকারী প্রথম জাহাজটি আজ সকালে ওডেসা বন্দর ছেড়ে গেছে।
১ আগস্ট ২০২২, ০৮:০২ পূর্বাহ্ন
মাঙ্কিপক্স: ইউরোপে দ্বিতীয় মৃত্যুর খবর দিলো স্পেন
স্পেনে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে আজ শনিবার আরও একজনের মৃত্যু হয়েছে। এবারের প্রাদুর্ভাবে এটি স্পেনের পাশাপাশি ইউরোপেরও দ্বিতীয় মৃত্যু।
৩০ জুলাই ২০২২, ০২:০১ অপরাহ্ন