জুলাই গণঅভ্যুত্থান: চানখাঁরপুলে ছাত্র হত্যা মামলার রায় পেছাল

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার এই ঘোষণা দেন। তিনি বলেন, আজ রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে রায় এখনো প্রস্তুত হয়নি। তাই আগামী ২৬ জানুয়ারি রায়ের জন্য নতুন তারিখ নির্ধারণ করা হলো।
২০ জানুয়ারি ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

মধ্যরাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে চার শতাধিক ঘর

ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে, চার শতাধিক ঘরবাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত দেড়শ ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
২০ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা বিকেলে

রাজধানীর নির্বাচন ভবনে আজ মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে ইসি। প্রতিটি রাজনৈতিক দল থেকে দুজন প্রতিনিধি ও স্বতন্ত্রের ক্ষেত্রে প্রার্থী নিজে বা একজন প্রতিনিধিকে পাঠাতে অনুরোধ করেছে ইসি।
২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

পক্ষপাতের অভিযোগে চাপে নির্বাচন কমিশন

আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার আগে রাজনৈতিক অঙ্গন অনেকটাই উত্তপ্ত হয়ে উঠেছে। বড় দলগুলোর দাবি, নির্বাচন কমিশন ও প্রশাসন প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম প্রয়োগে পক্ষপাত দেখাচ্ছে
২০ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

‘হীরক রাজা’র খপ্পরে দুনিয়া?

আজ ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের বর্ষপূর্তির দিনে ‘মুক্ত আমেরিকার’ দাবিতে সর্বস্তরের মানুষকে রাস্তায় নেমে আসার ডাক দিয়েছে ট্রাম্পের দমননীতিবিরোধী মানবাধিকার সংগঠনগুলো।
২০ জানুয়ারি ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ইভ্যালির রাসেল-শামীমা আবারো গ্রেপ্তার

ডিবির একটি দল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
২০ জানুয়ারি ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক বরাদ্দ

দলীয় মনোনয়ন ও প্রার্থিতা প্রত্যাহারের বিধানে বলা হয়েছে, বৈধভাবে মনোনীত প্রার্থী তার সইযুক্ত কোনো লিখিত নোটিশের মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত তারিখ বা তার আগে...
২০ জানুয়ারি ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের তিন সদস্য।
১৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা আমিরের মৃত্যু

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম অচেতন হয়ে পড়েন। পরে তাকে শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেম মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার। তিনি বলেন, আবুল হাশেম বক্তব্য দেওয়ার সময় হঠাৎ লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় শহরের চাদাগাড়া ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তার নিজ উপজেলা মিরপুরের ফুটবল মাঠে। মান্নান হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক শামীম আরা বেগম বলেন, হাসপাতালে আনার আগেই আবুল হাশেম মারা যান। কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার প্রতিবাদে আজ প্রতিবাদ র‌্যালি ও সমাবেশ করা হয়। বিকেল সাড়ে তিনটায় কুষ্টিয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি এনএস রোড দিয়ে একতারা মোড়ে পৌঁছায়। সেখানে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অচেতন হয়ে পড়েন আবুল হাশেম।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

‘যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়েও তাদের ক্ষমতা গুরুত্বপূর্ণ’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা ও প্রভাবই বেশি গুরুত্বপূর্ণ।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
১৯ জানুয়ারি ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সংসদ ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামী শুক্রবার সংসদের নিম্নকক্ষ ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। 
১৯ জানুয়ারি ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কাবুলের হোটেলে বিস্ফোরণ, নিহত অন্তত ৭

সোমবার কাবুলের শেহের-ই-নাও এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

টবি ক্যাডম্যান পদত্যাগ করেননি, তার মেয়াদ শেষ: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের ‘পদত্যাগ বিতর্ক’ নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:০২ অপরাহ্ন

চাঁদ দেখা যায়নি, পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে।
১৯ জানুয়ারি ২০২৬, ০২:০২ অপরাহ্ন

নির্বাচনে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, এনসিপিকে প্রধান উপদেষ্টা

‘কেউ যেন আইন অমান্য না করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
১৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

মুন্সীগঞ্জে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বসতঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
১৯ জানুয়ারি ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ইরানে ইন্টারনেট চালুর ইঙ্গিত, রাষ্ট্রীয় টিভি হ্যাক

এছাড়া গতকাল রোববার গভীর রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

১ কোটি ৭০ লাখ টাকার মনোনয়ন বাণিজ্য, রাঙ্গার বিরুদ্ধে মামলা করবে দুদক

সূত্রমতে, পনির উদ্দিন আহমেদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্ক না থাকলেও মসিউর রহমান রাঙ্গা এক কোটি ৭০ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। প্রকৃতপক্ষে একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার বিনিময়ে তিনি ওই অর্থ নিয়েছিলেন।
১৯ জানুয়ারি ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই: অর্থ উপদেষ্টা

অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই। আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না। আমরা জনগণের সঙ্গে কথা বলেছি। তারা যেন সমান সুযোগ পান, এটা প্রমাণ করবেন। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না। 
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন