ডেইলি স্টার-প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি
হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন
ডেইলি স্টার-প্রথম আলোতে হামলাকারীদের পরিচয় শনাক্ত: ধর্ম উপদেষ্টা
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত অন্তত ৯
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে একটি পানশালায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।
২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
বগুড়ায় খালেদা জিয়া-তারেক রহমানের পক্ষে মনোনয়ন সংগ্রহ
রোববার বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসন থেকে বেগম খালেদা জিয়া ও বগুড়া-৬ (সদর) আসনের জন্য তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
২১ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
এস আলমের বিরুদ্ধে ১৯৪৩ কোটি টাকা আত্মসাতের মামলা
জনতা ব্যাংক থেকে প্রায় এক হাজার ৯৪৩ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মো. সাইফুল আলমসহ ৩১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২১ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা ও হাদিকে নিয়ে সম্পাদকীয়তে যা লিখল ডন
আজ রোববার প্রকাশিত সম্পাদকীয়তে তারা বলেছে, রাজনৈতিক সহিংসতা ও মবতন্ত্রের কোনো ঠাঁই নেই। হাদির হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। যারা সহিংসতা উসকে দিচ্ছে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত
এমন ঘটনা আর কখনোই দেখতে হবে না বলে আশাবাদ মাইকেল মিলার বলেন, 'এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল।’
২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন
সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, অশ্রুসজল বিদায়
নিহত শামীম রেজার বাবা আলমগীর বলেন, ‘আমার ছেলে ছিল আমার বটগাছ। সেই গাছটা আর নেই। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।’
২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন
গণচাঁদা ও নিজস্ব উদ্যোগে পুনর্নির্মাণ হবে হবে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়
কার্যালয় পুনর্নির্মাণে সরকার বা কোনো করপোরেট প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা নেবে না উদীচী।
২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদমাধ্যমের ওপর হামলা গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য হুমকি: জোনায়েদ সাকি
আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
২১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
তিন বাহিনীপ্রধানের সঙ্গে বৈঠক করলেন সিইসি
সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসবেন সিইসি।
২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও দুজন গ্রেপ্তার
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ।
২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
দেশের অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে: বিবিএস
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতে ৭০ শতাংশ এবং পাকিস্তানে ৬০ শতাংশের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। অথচ বাংলাদেশে এই হার এখনো ৫০ শতাংশের নিচে।
২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন
হাতিরঝিলে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া
খাবার বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’
‘এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’
২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক
আজ ভোরে বেদ প্রকাশ শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় ১ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব-পিলার-সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় টহলরত রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন।
২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পূর্বাহ্ন
চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ
আজ রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা কার্যক্রম স্থগিত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইভ্যাক।
২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
এনসিপি নেতা হান্নান মাসউদকে হত্যার হুমকি, আটক ১
আটক ইসরাত রায়হান ওরফে অমি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
২১ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন
তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠক আজ
আজ রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
লোহাগাড়ায় জুলাই-শহীদের ভাইকে ছুরিকাঘাত, আটক ২
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মুহিবুল স্টেশনে একা ছিলেন। এ সময় মিনহাজ উদ্দিন অতর্কিতে তার ওপর ছুরি নিয়ে হামলা চালান। হামলার সময় মিনহাজের সঙ্গে আরেকজন ছিলেন। ঘটনার পরপরই তারা পালিয়ে যান।
২১ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন