সাকা’র ভাতিজার মনোনয়নপত্র বাতিল, ২য় দিনের শুনানি চলছে

Arafath Shetu
আরাফাত সেতু

নির্বাচন কমিশনে মনোনয়ন আপিল শুনানির দ্বিতীয় দিনে আজ (৭ ডিসেম্বর) চট্টগ্রাম-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা সামির কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেছে কমিশন।

সামির সিআইবি ক্লিয়ারেন্স দেখাতে পারেননি- এমন অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০টি আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এগুলোর মধ্যে ১৭টি আবেদন বৈধ, ১৭টি অবৈধ, ২টি স্থগিত এবং ৪টি খারিজ করা হয়েছে।