বীমা সুবিধার আওতায় আসছেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী

স্টার অনলাইন রিপোর্ট

দেশের সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বীমা সুবিধার আওতায় আনার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব রাখা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইনস্যুরেন্স পদ্ধতি চালু থাকলেও এটি প্রকৃত বীমা নয়। প্রচলিত এই পদ্ধতি সংস্কার করে জীবন বীমা করপোরেশনের সহায়তায় এই বীমা সুবিধা চালু করা হবে।

আরও পড়ুন:

দাম বাড়তে পারে

দাম কমতে পারে

বিদ্যুৎ ও জ্বালানিতে ব্যয় ২৮,০৫১ কোটি টাকা

আয়কর কমছে না, পরিধি বাড়ছে