যুবলীগ নেতা হত্যা মামলায় রানার জামিন
একটি হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান রানাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এতে তার জেল থেকে ছাড়া পাওয়ার পথ সুগম হলো।
২০১২ সালে যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার শুনানিতে আজ (১৯ জুন) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রানার আইনজীবী রুশো মোস্তফা জানান, হাইকোর্টের রায়ের ফলে রানার কারামুক্তিতে কোনো বাধা নেই।
তিনি জানান, ২০১২ সালের ১৬ আগস্ট যুবলীগ কর্মী শামীম ও মামুনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কারাগারে রয়েছেন রানা।