দানবীর রণদা প্রসাদ সাহা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড
বিশিষ্ট দানবীর রণদা প্রসাদ সাহার মুর্যাল। ছবি: স্টার ফাইল ফটো
মহান স্বাধীনতাযুদ্ধ চলাকালে বিশিষ্ট দানবীর রণদা প্রসাদ সাহাকে অপহরণ ও হত্যা করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
সেই ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ শাহীনূর ইসলাম আজ (২৭ জুন) এই রায় দেন।
রায় দেওয়ার সময় আসামি মাহবুবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।