মন্ত্রণালয়ের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর আব্দুল গনি সড়কে অবস্থিত বাংলাদেশ সচিবালয়ের পাট ও বস্ত্র মন্ত্রণালয় ভবনে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে কিছু পরিত্যক্ত জিনিসপত্রে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে বিকেল পৌনে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।