ফারইস্ট ইসলামি মাল্টি কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফারইস্ট ইসলামি মাল্টি কো-অপারেটিভ সোসাইটির (এফআইসিএল) চেয়ারম্যান এবং মালিক শামীম কবিরকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির সহকারী পুলিশ সুপার শারমিন জাহান দ্য ডেইলি স্টারকে জানান, শামীম কবিরের বিরুদ্ধে ২৮টি মামলা ছিলো। গত চার বছর ধরে তিনি পলাতক ছিলেন।

আজ (১৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।