রিফাত হত্যার আসামি রিশান ফরাজী গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

বরগুনার রিফাত হত্যা মামলার অন্যতম আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মারুফ হোসেন বলেন, আজ (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রিশানকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, পুলিশ গতকাল দিনভর জিজ্ঞাসাবাদ শেষে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করে। তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।