ফ্রিজের কমপ্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের সালনা এলাকায় বসতবাড়ির ফ্রিজের (রেফ্রিজারেটর) কমপ্রেসর বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন।
আজ (১৭ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- বাড়ির মালিক ইয়াকুব আলী মণ্ডল (৪৫), তার স্ত্রী আকলিমা আক্তার (৩৫), ছেলে মো. স্বপন (১৯) ও বাড়ির মালিকের শ্বশুর নুরুল ইসলাম (৫৮)।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকারিয়া খান জানান, দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিলম্বে খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।