আ. লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান
আতাউর রহমান। স্টার ফাইল ছবি
নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।
আজ (১৭ আগস্ট) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ সালে অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।