নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

সাংবাদিকদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণে গঠিত নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশে কোনো বাধা নেই।

আজ (২০ আগস্ট) গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।

এই আদেশের মাধ্যমে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করা হলো।