কারাগার থেকে হাসপাতালে ‘অসুস্থ’ সম্রাট

ইউএনবি, ঢাকা

যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে মঙ্গলবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, সম্রাট এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

সম্রাটের চিকিৎসায় হাসপাতালের পরিচালক আফজালুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বুকে ব্যথা অনুভব করলে সকাল ৭টার দিকে কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

গত ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট এবং যুবলীগ ঢাকা দক্ষিণের সদ্য বহিষ্কৃত সহসভাপতি আরমানকে গ্রেপ্তার করে র‌্যাব।

সম্রাটের কাকরাইল অফিস থেকে ক্যাঙ্গারুর চামড়া উদ্ধারের পর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড দেন। ওইদিনই তাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

আরও পড়ুন:

সম্রাটের বিরুদ্ধে র‍্যাবের ২ মামলা

সম্রাটকে ৬ মাসের কারাদণ্ড

সম্রাটের কার্যালয়ে অস্ত্র, মাদক ও ক্যাঙারুর চামড়া

সম্রাটের কার্যালয়ে র‌্যাবের অভিযান

গ্রেপ্তার এড়াতে কৌশল খাটাতো সম্রাট: র‌্যাব ডিজি

সম্রাটকে যুবলীগ থেকে বহিষ্কার

‘জামায়াত নেতার বাড়িতে লুকিয়েছিলেন যুবলীগ নেতা সম্রাট’

‘ক্যাসিনো’ সম্রাট গ্রেপ্তার

আলোচনায় সম্রাট...