সৈকতে ময়লা পরিষ্কার করছেন মোদি
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের আগে চেন্নাইয়ের সমুদ্র সৈকত ভ্রমণ করতে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেসময় তাকে সৈকতে পড়ে থাকা ময়লা পরিষ্কার করতে দেখা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চেন্নাইয়ের সমুদ্র সৈকত ধরে হাঁটার সময় মোদি দেশের জনতাকে আবারও পরিচ্ছন্ন থাকার এবং নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার প্রতি আহ্বান জানান।
মোদির টুইট করা একটি ভিডিওতে দেখা যায়- তাজ ফিশারম্যান কোভ রিসোর্ট অ্যান্ড স্পা এর কাছের একটি সমুদ্র সৈকতে হাঁটতে হাঁটতে সেখানে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন তিনি।
ওই টুইটবার্তায় মোদি লিখেছেন, “আজ (১২ অক্টোবর) সকালে মামল্লাপুরমের একটি সৈকতে প্রায় ৩০ মিনিটেরও বেশি সময় ধরে পরিষ্কার অভিযান চলে। আমি সৈকত থেকে যে আবর্জনা কুড়িয়েছি, তা হোটেল কর্মীদের হাতে তুলে দিয়েছি।”
Plogging at a beach in Mamallapuram this morning. It lasted for over 30 minutes.
— Narendra Modi (@narendramodi) October 12, 2019
Also handed over my ‘collection’ to Jeyaraj, who is a part of the hotel staff.
Let us ensure our public places are clean and tidy!
Let us also ensure we remain fit and healthy. pic.twitter.com/qBHLTxtM9y
তিনি আরও লিখেন, “আসুন আমাদের জনসাধারণের জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিষয়টি নিশ্চিত করি! আসুন আমরা নিজে সুস্থ থাকি ও অন্যদের সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত করি”।
অপর এক টুইটে মোদি কয়েকটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি সমুদ্রের উপকূল ধরে হাঁটছেন এবং অনুশীলন করছেন। তিনি লিখেছেন, “মামাল্লাপুরমের প্রাকৃতিক উপকূল বরাবর হাঁটা এবং অনুশীলন।”
আজ তাজ ফিশারম্যান কোভ রিসোর্ট অ্যান্ড স্পা’তে মোদি-জিনপিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে।