শাহজালালে বিমানের জরুরি অবতরণ

ইউএনবি, ঢাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আজ (১৪ অক্টোবর) সকালে জরুরি অবতরণ করেছে।

পাইলটের ধারণা, বিমানটির সঙ্গে পাখির আঘাত (বার্ড হিট) লেগেছে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ-উল-আহসান জানান, বিমানটি সকাল পৌনে ৯টায় উড্ডয়ন করে এবং নিরাপদে জরুরি অবতরণ করে।