সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের রাজগঞ্জ উপজেলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
দুপুরে রাজগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মতিন (৫০) বগুড়া আনসার ভিডিপি ক্যাম্পের সদস্য। তিনি নিশ্চিন্তপুরের শাজাহান আলীর ছেলে।
রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানদ বিশ্বাস জানান, সকালে ১০ শতক জায়গার দখল নিয়ে শহীদুল ও শাবান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত মতিন দুপুরেই মারা যা্ন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।