তুরাগ বেড়িবাঁধে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, “তুরাগ বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়কালে শহীদ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”