প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টা
যশোরের অভয়নগরে প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রামের একটি পানের বরজে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়।
মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে শিশুটির মামা জানান, শনিবার বিকালে তার ভাগ্নিকে এক প্রতিবেশী মিষ্টির লোভ দেখিয়ে বাড়ির পাশের পানের বরজে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালানো হয়। শিশুটির চিৎকারে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।