যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে বাংলাদেশের সব ফ্লাইট বাতিল

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাজ্য বাদে ইউরোপের অন্যান্য দেশের যাত্রীবাহী ফ্লাইট ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত  নিয়েছে সরকার।

সেই সঙ্গে বাংলাদেশের সকল অন-অ্যারাইভাল ভিসা সুবিধা স্থগিত করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আজ রাতে প্রেস ব্রিফিংয়ে জানান, ৩১ মার্চ পর্যন্ত এই ভিসা সুবিধা স্থগিত থাকবে। 

মিন্টো রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনাভাইরাসের এপিসেন্টার ঘোষণা করেছে।  তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশও ওই সব দেশের সঙ্গে উড়োজাহাজে যাত্রীদের পরিবহন বন্ধ রাখছে।’