প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিজিবির সাড়ে ১২ কোটি টাকা

স্টার অনলাইন রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে ১২ কোটি ৫২ লাখ টাকা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানিয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গতকাল রোববার বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি’র সকল স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা এবং বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা, সর্বমোট ১২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করেন।