করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে কাল প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স করবেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান কার্যক্রম সমন্বয় করতে আগামীকাল মঙ্গলবার ৬৪টি জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে এবং ৬৪টি জেলার কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবেন।