সাধারণ ছুটিতে ব্যাংকিং সময় বাড়ল একঘণ্টা

স্টার অনলাইন রিপোর্ট

দেশজুড়ে সাধারণ ছুটিতে সব বাণিজ্যিক ব্যাংকের লেনদেন সময় এক ঘণ্টা বাড়িয়ে দুপুর একটা পর্যন্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।

লেনদেন পরবর্তী অন্যান্য কার্যক্রম শেষ করতে সব ব্যাংক বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে বলেও জানানো হয়।

এরআগে ব্যাংকগুলোতে লেনদেন সময় ছিল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।