করোনায় এক গার্মেন্টস মালিকের মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একটি গার্মেন্টেসের চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আলিমুজ্জামান।

তিনি বলেন, ‘এই গার্মেন্টস মালিক করোনায় আক্রান্ত  ছিলেন। আজ বিকাল ৩টার দিকে তিনি মারা যান।’