বঙ্গবন্ধুর খুনি মাজেদের সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আবদুল মাজেদের সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন তারা।
দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, আজ সন্ধ্যায় কারাগারে আবদুল মাজেদের স্ত্রী সালেহা বেগম, স্ত্রীর বোন ও বোন জামাই, ভাতিজা ও একজন চাচাশ্বশুর-সহ মোট পাঁচ জন দেখা করেন।
বঙ্গবন্ধুকে হত্যার দায়ে আবদুল মাজেদের ফাঁসির দণ্ড দিয়েছেন আদালত। মাজেদ এতদিন পলাতক ছিলেন। গত মঙ্গলবার ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি।
আবদুল মাজেদ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন। সেই আবেদন ইতিমধ্যে নাকচ হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, মাজেদের মৃত্যুদণ্ড কার্যকরে এখন আর কোনো বাধা নেই।