নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ১ শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজারের রামুর চাকমারকুল বাকঁখালি নদীতে দলবেঁধে গোসল করতে নামার পর থেকে নিখোঁজ আছেন ১৩ বছরের শিক্ষার্থী ইমন।

আজ রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইমন ওই এলাকার জসীমউদ্দীনের ছেলে এবং সে বাংলাবাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে নদীতে ঘণ্টাখানেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে রামু ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল  এখনও উদ্ধার কাজ চালাচ্ছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার চাকমা বিষয়টি নিশ্চিত করেছে জানিয়েছেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ডুবুরি টিম কাজ করছে।

গত ৮ এপ্রিল কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরি নদীতে ডুবে মারা যায় দুই মাদরাসা শিক্ষার্থী